ঢাকাশনিবার , ৩০ আগস্ট ২০২৫
  • অন্যান্য

তেরোখাদায় ট্রলি-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৩০, ২০২৫ ৫:১৮ অপরাহ্ণ । ১৮০ জন

খুলনার তেরোখাদায় বালুর ট্রলির সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে মফিজ মোল্লা (৩২) নামের এক চালক নিহত হয়েছেন। শনিবার (৩০ আগস্ট) সকাল ৯টা ৩০ মিনিটের দিকে তেরখাদা উপজেলার সদরইউনিয়নের রামমাঝি রাজুর চা দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মফিজ মোল্লা গোপালগঞ্জ জেলার হরিদাশপুর গ্রামের বাসিন্দা ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কালিয়া থেকে আসা একটি বালুবাহী ট্রলি এবং তেরখাদা থেকে কালিয়াগামী বেকারি পণ্য বোঝাই ইজিবাইকটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইক চালক মফিজ মোল্লা গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, দুর্ঘটনা কবলিত ট্রলি ও ইজিবাইক ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে।