ঢাকাবৃহস্পতিবার , ১৩ নভেম্বর ২০২৫
  • অন্যান্য

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে অটোরিকশায় অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৩, ২০২৫ ১০:৪০ পূর্বাহ্ণ । ১০৯ জন

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জালজুঁড়ি এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের সময় যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে অটোরিকশাটি দাঁড়িয়ে ছিল। এ সময় একটি মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি অটোরিকশাটিতে আগুন লাগিয়ে দ্রুত পালিয়ে যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে, তবে বড় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

ওসি মোহাম্মদ শাহিনূর আলম বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কে বা কারা এই ঘটনায় জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। তাদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”