ঢাকারবিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, পাঁচজনই খুলনার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ সকাল

Link Copied!

মশাবাহিত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও আটজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পাঁচজনই খুলনা জেলার। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১ হাজার ৪৩২ জন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১৯ জনে। আর মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৭১ হাজার ৫৩৬ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া আটজনের মধ্যে পাঁচজন খুলনা বিভাগের এবং তিনজন ঢাকা বিভাগের বাসিন্দা। তাদের মধ্যে একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা।

নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা মহানগরের ২৭৬ জন, ঢাকা বিভাগের (মহানগরের বাইরে) ২৮০ জন, চট্টগ্রাম বিভাগের ২০৯ জন, বরিশাল বিভাগের ২০৪ জন, খুলনা বিভাগের ২৪১ জন, রাজশাহী বিভাগের ৫৭ জন, রংপুর বিভাগের ৫৩ জন এবং ময়মনসিংহ বিভাগের ১১২ জন রয়েছেন।

চলতি বছরে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন সেপ্টেম্বর মাসে। এ মাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ৬৯০ জন।

চলতি বছরে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৬২ শতাংশ পুরুষ এবং ৩৮ শতাংশ নারী। আর মৃতদের মধ্যে পুরুষ ৫২ দশমিক ৬ শতাংশ এবং নারী ৪৭ দশমিক ৪ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬৬ হাজার ২৫৬ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৫ হাজার ৬৬ জন।

এর আগে, ২০২৫ সালে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মারা যান ৪১৩ জন। ২০২৪ সালে আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের।

Facebook Comments Box

আরও পড়ুন

বাসচাপায় মা-মেয়ের মৃত্যু, স্বামী আহত

বিশ্ব পর্যটন দিবস আজ

বিদ্যুতের বিল কমাতে যে ভুল ধারণাগুলো এড়িয়ে চলবেন

ভরা মৌসুমেও পদ্মায় ইলিশের দেখা নেই, বিপাকে ৫ হাজার জেলে

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম

কম গাড়িতে বাসযোগ্য নগরী গড়ার আহ্বান

মিরপুরে টিকাদান ও পরিবার পরিকল্পনা কেন্দ্র ভাঙচুর-লুটপাট, পিএইচএবির তীব্র নিন্দা

হাম-রুবেলা টিকা থেকে বাদ পড়া ৩৪ লাখ শিশুকে আনার উদ্যোগ

ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে দুই পা বিচ্ছিন্ন, নারীর মৃত্যু

দেশজুড়ে বৃষ্টির আভাস, কোথাও কোথাও ভারী বর্ষণ

দেশজুড়ে আজ থেকে দ্বিতীয় দফায় হামের টিকাদান শুরু

বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী