ঢাকারবিবার , ২৫ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

ডেঙ্গুতে আরও ১২ জনের মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
১৫ নভেম্বর ২০২৩, ৪:২৯ বিকাল

Link Copied!

ডেঙ্গু আক্রান্ত হয়ে সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারাদেশে মারা গেছেন ১২ জন। মারা যাওয়া ১২ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৭ জন, ঢাকার বাইরের ৫ জন।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪৯৬ জনে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৪৭০ জন রোগী। অন্যদিকে ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন আছেন ৫ হাজার ৯০৫ জন ডেঙ্গু রোগী।

মঙ্গলবার (১৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া এক হাজার ৪৭০ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৩১৯ এবং ঢাকার বাইরের এক হাজার ১ হাজার ১৫১ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৪ নভেম্বর পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট দুই লাখ ৯৫ হাজার ৪২ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ১ লাখ ৪ হাজার ২২৭ জন, আর ঢাকার বাইরের ১ লাখ ৯০ হাজার ৮১৫ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক হাজার ৫৭০ জন। এদের মধ্যে ঢাকার বাসিন্দা ৩০২ জন এবং ঢাকার বাইরের এক হাজার ২৬৮ জন।

Facebook Comments Box

আরও পড়ুন

৮,০০০ এমএএইচ ব্যাটারি ও স্মার্ট ফিচারে ভিভো ওয়াই৩২

vivo Y32: An All-in-One Smart Performer

OPPO Launches ‘Make Your Puja Moment’ Photography Campaign

ফটোগ্রাফিতে আগ্রহীদের জন্য অপো নিয়ে এলো ‘মেক ইওর পূজা মোমেন্ট উইথ অপো’ কনটেস্ট

উন্নত গ্রাহকসেবা প্রদানে খুলনায় বাংলালিংকের নতুন ফ্ল্যাগশিপ স্টোর

ইউরোপগামী শিশু-তরুণ অভিবাসীরা চরম নির্যাতনের শিকার: জাতিসংঘ

কপ-৩১ সামনে রেখে জলবায়ু অর্থায়নে অনুদান দাবি বাংলাদেশের

পরিবেশবান্ধব টেকসই কুলিং প্রযুক্তি গড়ে তোলার তাগিদ ইউএনডিপির

‘বংশলতিকা’ বলবে সামুদ্রিক পাখির পেটে মিলবে কতটা প্লাস্টিক

এল নিনোর খরায় ইন্দোনেশিয়ায় পাম চাষিদের দুর্দশা, শুকিয়ে যাচ্ছে নদীপথ

সারাদেশে শুষ্ক আবহাওয়ার আভাস, কমতে পারে তাপমাত্রা

যুক্তরাষ্ট্রে ফুটবল ম্যাচের মাঠে ট্রাকের ধাক্কায় নিহত ২