ঢাকাবুধবার , ২৩ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনায় যুক্ত হলো ৫ নতুন কন্টেইনার ক্যারিয়ার ট্রাক

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ সকাল

Link Copied!

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম আরও গতিশীল করতে পাঁচটি নতুন কন্টেইনার ক্যারিয়ার ট্রাক যুক্ত করা হয়েছে। এসব ট্রাকের মাধ্যমে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) থেকে দ্রুত বর্জ্য অপসারণ করে নির্ধারিত ল্যান্ডফিলে নেওয়া হবে।

রোববার (২০ সেপ্টেম্বর) রাজধানীর গাবতলীর প্রস্তাবিত কাঁচাবাজার এলাকায় ডিএনসিসির পরিবহন ডিপোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন পাঁচটি ট্রাকের উদ্বোধন করেন ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

উদ্বোধন অনুষ্ঠানে প্রশাসক বলেন, বাসাবাড়ির বর্জ্য দ্রুত অপসারণ এবং এসটিএসের মাধ্যমে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে নতুন পাঁচটি কন্টেইনার ক্যারিয়ার ট্রাক যুক্ত করা হয়েছে। আগামীতে আরও ১০টি কন্টেইনার ক্যারিয়ার ট্রাক যুক্ত করা হবে।

তিনি বলেন, বর্জ্য ব্যবস্থাপনাকে আরও সহজ ও কার্যকর করে দ্রুত সময়ে বর্জ্য অপসারণের মাধ্যমে নগরবাসীকে পরিষ্কার-পরিচ্ছন্ন শহর উপহার দিতে ডিএনসিসি কাজ করছে। নতুন ট্রাকগুলো যুক্ত হওয়ায় বর্জ্য পরিবহনের সক্ষমতা বাড়বে এবং কম সময়ে বর্জ্য নির্ধারিত ল্যান্ডফিলে নেওয়া সম্ভব হবে।

ডিএনসিসির প্রশাসক জানান, বর্তমানে সিটি করপোরেশনের ১৮০ থেকে ২০০টি গাড়ির মাধ্যমে প্রতিদিন প্রায় চার হাজার টন বর্জ্য অপসারণ করা হচ্ছে। নগরবাসীকে আরও উন্নত সেবা দেওয়ার পরিকল্পনার অংশ হিসেবে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগে নতুন পাঁচটি কন্টেইনার ক্যারিয়ার ট্রাক যুক্ত করা হয়েছে।

অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে জলাবদ্ধতা প্রসঙ্গে প্রশাসক বলেন, বর্তমানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের কোথাও জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে না। সিটি করপোরেশনের চলমান সংস্কার কার্যক্রম ও বিভিন্ন কার্যকর পদক্ষেপ বাস্তবায়নের ফলে এ ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে দাবি করেন তিনি।

ডেঙ্গু নিয়ন্ত্রণ প্রসঙ্গে প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর ৯০ দিনের বিশেষ কর্মসূচির আওতায় ঢাকা উত্তর সিটি করপোরেশন কাজ শুরু করেছে। এ কার্যক্রমের অংশ হিসেবে প্রতিদিন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম, এডিস মশার লার্ভা ধ্বংস, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও জরিমানা করা হচ্ছে। আগামী তিন মাসের মধ্যে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

সিটি করপোরেশনের আওতাধীন এলাকার এসটিএস থেকে দ্রুত ও দক্ষতার সঙ্গে বর্জ্য অপসারণে নতুন ট্রাকগুলো ব্যবহার করা হবে। ভারী যানগুলো যুক্ত হওয়ায় বর্জ্য পরিবহনের সক্ষমতা বাড়ার পাশাপাশি নির্ধারিত ল্যান্ডফিলে দ্রুত বর্জ্য নেওয়া সম্ভব হবে বলে জানিয়েছে ডিএনসিসি।

অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা হুমায়ুন কবির, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল রাকিব হাসান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল এম ইমরুল কায়েসসহ সিটি করপোরেশনের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

আরও পড়ুন

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস

উপকূলের দিকে গভীর নিম্নচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

গভীর নিম্নচাপের প্রভাবে ৫ দিন বৃষ্টির পূর্বাভাস

শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩

পাসপোর্ট হারালে এবার দিতে হবে বাড়তি ১০ হাজার টাকা!

‘জলবায়ু পদক্ষেপ রাজনীতির জন্যও ভালো’-ব্রিটিশ জলবায়ুমন্ত্রী

জরুরি ঝুঁকি মোকাবিলায় সহনশীল কৃষিখাদ্য ব্যবস্থা গড়ার আহ্বান পরিবেশমন্ত্রীর

ভাটারায় দ্রুতগতির ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবে নিখোঁজ ২, উদ্ধার ১১ জেলে

অটোরিকশার চাকার নিচে পিষ্ট হয়ে ৫ বছরের শিশুর মৃত্যু

সংঘাত তীব্র হওয়ায় ইয়েমেনে বড় ধরনের শরণার্থী সংকটের আশঙ্কা

স্বাধীন তদারকি ও জবাবদিহিতা নিয়ে মানবাধিকার সংগঠনগুলোর উদ্বেগ