ঢাকারবিবার , ৪ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ট্রাকচাপায় ফেনীতে এসআরবি সদস্য নিহত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৪ অক্টোবর ২০২৬, ১১:২১ সকাল

Link Copied!

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীতে সন্দেহভাজন পরিবহন তল্লাশির সময় ট্রাকচাপায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) এক সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের চালক আহত হয়েছেন।

শনিবার (৩ অক্টোবর) রাত ১টার দিকে মহাসড়কের ফতেহপুর রেলক্রসিং সংলগ্ন চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত এসআরবি সদস্য মো. আলমগীর (৪৬)। তিনি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার শান্তিবাগ গ্রামের মৃত নুর উদ্দিন আহমেদের ছেলে। সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার হিসেবে কর্মরত থাকা অবস্থায় প্রেষণে ফেনীতে র‍্যাব-৭ এ দায়িত্ব পালন করছিলেন তিনি।

আহত ট্রাকচালকের নাম সজীব। তিনি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার শ্যামপুর গ্রামের সালাম গাজীর ছেলে।

মহিপাল হাইওয়ে পুলিশ জানায়, শনিবার দিবাগত রাত ১টার দিকে ফতেহপুর স্টার লাইন পাম্প সংলগ্ন এলাকায় চট্টগ্রামমুখী লেনে সন্দেহভাজন পরিবহন তল্লাশি চালাচ্ছিলেন এসআরবি সদস্যরা। এ সময় তল্লাশি দল একটি কাভার্ডভ্যান থামিয়ে তল্লাশি করছিল। পাশাপাশি আরেকটি ট্রাককে থামার সংকেত দেওয়া হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ট্রাকটি থামার পরিবর্তে কাভার্ডভ্যানটিকে ধাক্কা দিয়ে দ্রুত পালানোর চেষ্টা করে। এ সময় রাস্তার বাম পাশে থাকা এসআরবি সদস্য আলমগীরকে চাপা দিয়ে ট্রাকটি পাশের একটি গর্তে পড়ে যায়।

খবর পেয়ে ৯৯৯-এর মাধ্যমে মহিপাল হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত আলমগীর ও ট্রাকচালক সজীবকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে আলমগীরকে মৃত ঘোষণা করেন। আহত সজীবকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফেনী মহিপাল হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) নোমান জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ট্রাক ও কাভার্ডভ্যান পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এসআরবি-৭-এর সহকারী পরিচালক এআরএম মোজাফফর হোসেন বলেন, দায়িত্ব পালনরত অবস্থায় গাড়িচাপায় তাদের সদস্য মোহাম্মদ আলমগীর হোসেনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Facebook Comments Box

আরও পড়ুন

ট্রাকচাপায় ফেনীতে এসআরবি সদস্য নিহত

অক্টোবরে বঙ্গোপসাগরে ২-৩ লঘুচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা

অক্টোবরেই কি শীতের আগমন? যা বলছে আবহাওয়ার পূর্বাভাস

দুপুরের মধ্যে ঢাকায় হালকা বৃষ্টির পূর্বাভাস

ভিভো ওয়াই৩২: আসছে একটি নির্ভার দিনের সঙ্গী

vivo Y32: Coming with an 8,000mAh Battery

2,000+ Stories. 2,000+ Perspectives. One Creative Journey with OPPO & BUP

২ হাজারেরও বেশি গল্প ও দৃষ্টিভঙ্গি নিয়ে অপো ও বিইউপির অনন্য সৃজনশীল যাত্রা

গণিতে বিশ্বসেরা দেশগুলোর তালিকা প্রকাশ: শীর্ষস্থানে চীন-সিঙ্গাপুর

আন্তর্জাতিক বাজার থেকে এক বিলিয়ন ডলার ঋণ নিতে যাচ্ছে সরকার

এল নিনো-জ্বালানি ধাক্কায় শ্লথ এশিয়ার প্রবৃদ্ধি, বাড়বে বৈশ্বিক সংকট

অতিরিক্ত গরম পানীয় পানে হতে পারে খাদ্যনালীর ক্যান্সার