ঢাকারবিবার , ২৯ মার্চ ২০২৬
  • অন্যান্য

আজকের সর্বশেষ সবখবর

জ্বালানি ব্যবহারে ৫০ শতাংশ সাশ্রয়ের সিদ্ধান্ত পিকেএসএফ’র

নিজস্ব প্রতিবেদক
মার্চ ২৯, ২০২৬ ৫:৫৯ অপরাহ্ণ । ১ জন

বিশ্ব বাজারে জ্বালানি তেলের অস্থির পরিস্থিতি মোকাবিলায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) জ্বালানি ব্যবহার ৫০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে।

পিকেএসএফ সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালকসহ সকল প্রাধিকারভুক্ত কর্মকর্তার জন্য এ সিদ্ধান্ত প্রযোজ্য হবে। পরিবেশবান্ধব ও সাশ্রয়ী ব্যবস্থাপনার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, কর্মকর্তারা দাপ্তরিক কাজে অফিসের গাড়ির পরিবর্তে গণপরিবহন ব্যবহার করবেন। ঢাকা ও ঢাকার বাইরে অফিসিয়াল যাতায়াতেও একই নির্দেশনা অনুসরণ করতে হবে।

এছাড়া বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয় নিশ্চিত করতে অফিসে সীমিত মাত্রায় এয়ার কন্ডিশনার (এসি) ব্যবহার করা হবে। পাশাপাশি বিদ্যুৎ ব্যবহারে সর্বোচ্চ সংযম প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়েছে।