ঢাকামঙ্গলবার , ৩১ মার্চ ২০২৬
  • অন্যান্য

জলবায়ু প্রকল্প বাস্তবায়নে এডিবির সহযোগিতা চান মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
মার্চ ৩১, ২০২৬ ১২:১৬ অপরাহ্ণ । ৮ জন

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সহযোগিতা জোরদার এবং অর্থায়নের কৌশল নির্ধারণ নিয়ে আলোচনা করেছেন আবদুল আউয়াল মিন্টু এবং Hoe Yun Jeong।

রোববার (৩০ মার্চ) ঢাকার সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপ (বিসিডিপি)-এর কাঠামো নির্ধারণ এবং এর মাধ্যমে জলবায়ু অর্থায়নের সম্ভাব্য কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সাক্ষাতে মন্ত্রী বলেন, দেশীয় ও আন্তর্জাতিক তহবিলের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় অভিযোজন ও প্রশমনমূলক প্রকল্প বাস্তবায়ন করা হবে। তিনি আশা প্রকাশ করেন, বিসিডিপি এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং এডিবির সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অন্যদিকে এডিবি কান্ট্রি ডিরেক্টর Hoe Yun Jeong বলেন, বিসিডিপি জলবায়ু অর্থায়ন সংগ্রহে অংশীদারিত্ব জোরদার, নীতিগত সংস্কার ত্বরান্বিত, উদ্ভাবনী প্রকল্প উন্নয়ন এবং জ্ঞান বিনিময় সহজতর করতে ভূমিকা রাখবে।

এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব মোঃ রায়হান কাওছারসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।