ঢাকাশনিবার , ১০ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

চট্টগ্রামে সাইকেল আরোহীদের জন্য পৃথক ট্র্যাক চালু

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১০ অক্টোবর ২০২৬, ১১:০৫ সকাল

Link Copied!

চট্টগ্রাম নগরীর বিমানবন্দর সড়কে ২.২ কিলোমিটার দীর্ঘ সাইকেল ট্র্যাক উদ্বোধন করা হয়েছে। চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) এটিকে দেশের প্রথম আলাদা সাইকেল চলাচলের ট্র্যাক হিসেবে বর্ণনা করেছে।

যানজট কমানো ও পরিবেশবান্ধব যাতায়াত উৎসাহিত করার লক্ষ্যে এ ট্র্যাক নির্মাণ করা হয়েছে। বন্দরনগরীর বিভিন্ন স্থানে এ ধরনের আরও সুবিধা গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছে সরকার।

শুক্রবার অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ট্র্যাকটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এবং চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান উপস্থিত ছিলেন।

চসিকের ‘চট্টগ্রাম বিমানবন্দর সড়ক সম্প্রসারণ ও অন্যান্য ভৌত অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পের আওতায় ট্র্যাকটি নির্মাণ করা হয়েছে। চার লেনের সড়কটি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে পর্যন্ত বিস্তৃত।

সড়কের দুই পাশে ফুটপাত রয়েছে। মাঝখানে কার্বস্টোন দিয়ে বিভাজক তৈরি করে দুই পাশের যান চলাচলের পথ আলাদা করা হয়েছে। এ ছাড়া সড়কের এক পাশে গাছপালায় সাজানো হাঁটার পথের পাশেই নির্মাণ করা হয়েছে সাইকেল ট্র্যাকটি।

উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, সাইকেল চলাচলের জন্য আলাদা লেন চালু হওয়ায় আরোহীদের নিরাপত্তা বাড়বে। পাশাপাশি পরিবেশবান্ধব যাতায়াতের সুযোগ সম্প্রসারিত হবে এবং নগরবাসী আরও স্বাস্থ্যকর ও সক্রিয় জীবনযাপনে উৎসাহিত হবে।

নগরবাসী ও পর্যটকদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাও এ উদ্যোগের লক্ষ্য। সিটি করপোরেশন আশা করছে, সাইকেল ট্র্যাকটি চালুর ফলে নগরীর সৌন্দর্যও বাড়বে।

উদ্বোধনের পর অর্থ ও পরিকল্পনামন্ত্রী, মেয়র, স্থানীয় সংসদ সদস্য, আমন্ত্রিত অতিথি ও সাইকেল আরোহীরা নতুন ট্র্যাকটিতে সাইকেল চালান।

Facebook Comments Box

আরও পড়ুন

বিশ্বে ১০০ কোটির বেশি মানুষ মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত

জামালপুরে বাসচাপায় শাশুড়ি-পুত্রবধূ নিহত

মৌসুমি বায়ু বিদায়, আগামী পাঁচ দিন কেমন থাকবে দেশের আবহাওয়া

ডেঙ্গুতে আক্রান্ত ‘যাও পাখি বলো তারে’র গায়িকা কৃষ্ণকলি

বন্ধুর মোটরসাইকেল নিয়ে বেরিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের

ফ্লোরিডায় ক্যাটাগরি ২ হারিকেনের আঘাত, বন্যা ও জলোচ্ছ্বাসের শঙ্কা

ওসমানীনগরে তিন গাড়ির সংঘর্ষে নিহত ২

মা ইলিশ রক্ষায় অভিযানে তিন জেলে আটক

চট্টগ্রামে সাইকেল আরোহীদের জন্য পৃথক ট্র্যাক চালু

দেড় বছরের মধ্যে দেশজুড়ে বর্জ্য ব্যবস্থাপনা গড়ার ঘোষণা সরকারের

স্পেনের গুহায় মিলল নিয়ান্ডারথালদের কাঠের তৈরি অস্ত্র, পাত্র ও হাতুড়ি

জলবায়ুর ঝুঁকি মোকাবিলায় উপকূলে ম্যানগ্রোভ চারা রোপণ