ঢাকাবৃহস্পতিবার , ৫ মার্চ ২০২৬
  • অন্যান্য

এবার ঈদুল ফিতরের ছুটি সাত দিন: ১৮ মার্চও সরকারি ছুটি

নিজস্ব প্রতিবেদক
মার্চ ৫, ২০২৬ ১২:২০ অপরাহ্ণ । ১২৭ জন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পূর্বঘোষিত ছুটির পাশাপাশি এবার ১৮ মার্চও সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার।

বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাব অনুমোদন করা হয়। এর ফলে এবারের ঈদে কার্যত মোট ছুটি হবে সাত দিন।

চাঁদ দেখা সাপেক্ষে ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর হতে পারে। জনপ্রশাসন মন্ত্রণালয় আগেই ঈদের পাঁচ দিনের ছুটির তারিখ নির্ধারণ করে রেখেছিল – ১৯ থেকে ২৩ মার্চ। এর মধ্যে ২১ মার্চ ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি। ঈদের আগে ১৯ ও ২০ মার্চ এবং ঈদের পরে ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে ছুটি ছিল।

এবার ১৮ মার্চও ছুটি হওয়ায় ঈদের আগে ছুটি হবে চার দিন। ১৭ মার্চ পবিত্র শবে কদরের ছুটির দিনটি মিলিয়ে, ঈদের দিন এবং পরের দুই দিনসহ এবার ঈদের মোট ছুটি দাঁড়াবে সাত দিন।