ঢাকাবৃহস্পতিবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৬
  • অন্যান্য

আকাশ আংশিক মেঘলা, গরমের আভাস রাজধানীতে

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ২৬, ২০২৬ ১১:০৩ পূর্বাহ্ণ । ৬৫ জন

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আকাশ আজ বৃহস্পতিবার আংশিক মেঘলা থাকতে পারে। ফলে দিনের বেশিরভাগ সময় রোদের দেখা মিলবে।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর-এর সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, ঢাকার আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এ সময়ে বৃষ্টি বা বজ্রপাতের সম্ভাবনা নেই। উত্তর-উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আজ সকাল ৬টায় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসের আর্দ্রতা ছিল ৭৩ শতাংশ।

এর আগে বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৫৯ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ২৩ মিনিটে।

সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েক ঘণ্টায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।