ঢাকারবিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার বন্ধে কঠোর নির্দেশ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ বিকাল

Link Copied!

সুন্দরবনের নদী ও খালে বিষ প্রয়োগ করে মাছ শিকার বন্ধে কঠোর নির্দেশ দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। দায়িত্ব পালনে ব্যর্থ হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

শনিবার (২৬ সেপ্টেম্বর) খুলনার বিআইডব্লিউটিএ ঘাটে ‘এক্সপ্লোর-২’ জাহাজে ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবনের (টোয়াস) সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরিবেশ প্রতিমন্ত্রী বলেন, সুন্দরবনের নদী-খালে বিষ দিয়ে মাছ শিকার যেকোনো মূল্যে বন্ধ করতে হবে। এ ধরনের অপরাধ বন্ধে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কঠোরভাবে কাজ করতে হবে। দায়িত্ব পালনে ব্যর্থ হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, সুন্দরবনের পরিবেশ ও জীববৈচিত্র্য ধ্বংস করে-এমন কোনো কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না। বিশেষ করে বিষ প্রয়োগ করে মাছ শিকার বন্ধে বন বিভাগের কর্মকর্তাদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে হবে।

শেখ ফরিদুল ইসলাম আরও বলেন, সুন্দরবনের প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্য সুরক্ষিত রেখেই এ অঞ্চলের পর্যটন শিল্পকে এগিয়ে নিতে হবে।

সুন্দরবনে প্রতিদিন সর্বোচ্চ কতজন পর্যটক প্রবেশ করতে পারবেন, তা নির্ধারণে বৈজ্ঞানিক গবেষণার প্রয়োজন রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ধারণক্ষমতার অতিরিক্ত পর্যটকের চাপ যাতে সুন্দরবনের পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপর বিরূপ প্রভাব না ফেলে, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

মতবিনিময় সভায় ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবনের সদস্যরা সুন্দরবনকেন্দ্রিক পর্যটন ব্যবসার বিভিন্ন সমস্যা, দাবি ও প্রত্যাশার কথা তুলে ধরেন।

Facebook Comments Box

আরও পড়ুন

সাতক্ষীরায় পৃথক সড়ক দুর্ঘটনা ও বজ্রপাতে নারীসহ নিহত ৩

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার বন্ধে কঠোর নির্দেশ

অটিজম বৈশিষ্ট্যসম্পন্নদের অন্তর্ভুক্তিতে বৈশ্বিক সহযোগিতার আহ্বান

মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-লুটপাটের ঘটনায় গ্রেফতার ৯

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্ব উপকূলে শক্তিশালী নর’ইস্টার, নিহত ১

নদী-খাল দখল ও দূষণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চান এমপি খোকন

ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, পাঁচজনই খুলনার

উন্নত স্বাস্থ্যসেবায় চিকিৎসক-ফার্মাসিস্টদের সমন্বিতভাবে কাজের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

জিবুতিতে নিজের সামরিক ঘাঁটির আধুনিকায়ন ও নজরদারি শক্তি বাড়াল চীন

বাসচাপায় মা-মেয়ের মৃত্যু, স্বামী আহত

বিশ্ব পর্যটন দিবস আজ

বিদ্যুতের বিল কমাতে যে ভুল ধারণাগুলো এড়িয়ে চলবেন