ঢাকাবৃহস্পতিবার , ২০ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জীবন বীমা ও ব্যাংক

শ্রীমঙ্গলে ডেল্টা লাইফের ব্যাংকাস্যুরেন্স সম্মেলন অনুষ্ঠিত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৮ অগাস্ট ২০২৬, ১২:৫২ বিকাল

Link Copied!

বাংলাদেশের অন্যতম শীর্ষ বীমা প্রতিষ্ঠান ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের আয়োজনে তিন দিনব্যাপী ‘ব্যাংকাস্যুরেন্স কনফারেন্স-২০২৫’ শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছে।

শ্রীমঙ্গলের গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফে গত ১৪, ১৫ ও ১৬ আগস্ট এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী।

ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সিইও উত্তম কুমার সাধুর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেল্টা লাইফের কনসালট্যান্ট শফিউল আলম খান চৌধুরী এবং পূবালী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. শাহনেওয়াজ খান।

এছাড়া ডেল্টা লাইফের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও মিলটন বেপারী এবং পূবালী ব্যাংক পিএলসির জেনারেল ম্যানেজার ও চিফ ব্যাংকাস্যুরেন্স অফিসার মো. ফয়জুল হক শরীফসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা সম্মেলনে উপস্থিত ছিলেন।

সম্মেলনে ২০২৫ সালে ব্যাংকাস্যুরেন্স ব্যবসায় সাফল্যের স্বীকৃতিস্বরূপ পূবালী ব্যাংকের নয়জন কর্মকর্তাকে ‘বর্ষসেরা’ পদক দেওয়া হয়। এছাড়া আরও ৩৩ জন কর্মকর্তাকে সম্মাননা সনদ প্রদান করা হয়।

এ সময় গত বছরের ব্যাংকাস্যুরেন্স ব্যবসার সাফল্য, অর্জন ও বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা করা হয়। পাশাপাশি সফল কর্মকর্তাদের অভিজ্ঞতা বিনিময়, তাদের অবদানের স্বীকৃতি এবং ভবিষ্যতে ব্যাংকাস্যুরেন্স কার্যক্রম আরও শক্তিশালী ও সম্প্রসারণের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হয়।

সম্মেলনে বক্তারা বলেন, ডেল্টা লাইফের এ উদ্যোগের মাধ্যমে সফল কর্মকর্তাদের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি ব্যাংক ও বীমা খাতের পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে। একই সঙ্গে গ্রাহকদের কাছে জীবনবীমা সেবা আরও সহজ ও কার্যকরভাবে পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হবে।

ব্যাংক ও বীমা প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের মাধ্যমে দেশের ব্যাংকাস্যুরেন্স খাতকে আরও এগিয়ে নেওয়া এবং গ্রাহকদের জন্য জীবনবীমা সেবা সহজলভ্য করার ওপরও সম্মেলনে গুরুত্ব দেওয়া হয়।

Facebook Comments Box

আরও পড়ুন

কলেরা হলে দেরি না করে দ্রুত চিকিৎসা নিন: স্বাস্থ্যমন্ত্রী

মনো-সামাজিক পরিচর্যায় পুলিশকে প্রশিক্ষণ, ভুক্তভোগীকে উন্নত সেবা দেওয়ার ওপর গুরুত্ব

মানুষের বদলে দেওয়া পৃথিবীতে দ্রুত বদলে যাচ্ছে প্রাণিজগৎ

রোগ প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

আগামী পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস, কোথাও হতে পারে ভারী বর্ষণ

জাপানে ট্রেনের ধাক্কায় চার রেলশ্রমিক নিহত

স্বর্ণের দাম আবারও বাড়ল, ভরি কত?

অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট উৎপাদন, বেকারিকে ৫ লাখ টাকা জরিমানা

ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে ১ হাজার ৮৪১ মামলা

তিস্তার ভাঙনে বিলীন স্কুল, পরে ফেলা হচ্ছে জিওব্যাগ

বর্জ্য ব্যবস্থাপনায় অব্যবস্থাপনা, বরগুনা পৌরসভায় বাড়ছে জনভোগান্তি

দুপুরের মধ্যে ৬ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা