ঢাকারবিবার , ২৫ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ

শুষ্ক আবহাওয়া ও আংশিক মেঘলা আকাশে কাটবে সপ্তাহের শুরু

প্রতিবেদক
Ibrahim Khalil
৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৮ সকাল

Link Copied!

আগামী পাঁচ দিনে দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আংশিক মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই। দেশের বিভিন্ন অঞ্চলে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে, আর নদী অববাহিকায় ভোরের দিকে হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানায় বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

এতে বলা হয়, আজ সারাদেশে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া থাকতে পারে। ভোরের দিকে দেশের নদী অববাহিকায় কোথাও কোথাও হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার): দ্বিতীয় দিনও আংশিক মেঘলা আকাশ ও শুষ্ক আবহাওয়া থাকবে। ভোরে নদী অববাহিকায় হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

১১ ফেব্রুয়ারি (বুধবার): সারাদেশে আংশিক মেঘলা আকাশ ও শুষ্ক আবহাওয়া থাকবে। রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার): আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া থাকবে। ভোরের দিকে নদী অববাহিকায় হালকা কুয়াশা পড়তে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

১৩ ফেব্রুয়ারি (শুক্রবার): সারাদেশে আংশিক মেঘলা ও শুষ্ক আবহাওয়া থাকবে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

আগামী পাঁচ দিনের আবহাওয়ার প্রবণতা অনুযায়ী, দেশের বিভিন্ন অঞ্চলে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।

Facebook Comments Box

আরও পড়ুন

৮,০০০ এমএএইচ ব্যাটারি ও স্মার্ট ফিচারে ভিভো ওয়াই৩২

vivo Y32: An All-in-One Smart Performer

OPPO Launches ‘Make Your Puja Moment’ Photography Campaign

ফটোগ্রাফিতে আগ্রহীদের জন্য অপো নিয়ে এলো ‘মেক ইওর পূজা মোমেন্ট উইথ অপো’ কনটেস্ট

উন্নত গ্রাহকসেবা প্রদানে খুলনায় বাংলালিংকের নতুন ফ্ল্যাগশিপ স্টোর

ইউরোপগামী শিশু-তরুণ অভিবাসীরা চরম নির্যাতনের শিকার: জাতিসংঘ

কপ-৩১ সামনে রেখে জলবায়ু অর্থায়নে অনুদান দাবি বাংলাদেশের

পরিবেশবান্ধব টেকসই কুলিং প্রযুক্তি গড়ে তোলার তাগিদ ইউএনডিপির

‘বংশলতিকা’ বলবে সামুদ্রিক পাখির পেটে মিলবে কতটা প্লাস্টিক

এল নিনোর খরায় ইন্দোনেশিয়ায় পাম চাষিদের দুর্দশা, শুকিয়ে যাচ্ছে নদীপথ

সারাদেশে শুষ্ক আবহাওয়ার আভাস, কমতে পারে তাপমাত্রা

যুক্তরাষ্ট্রে ফুটবল ম্যাচের মাঠে ট্রাকের ধাক্কায় নিহত ২