ঢাকাবৃহস্পতিবার , ১৯ মার্চ ২০২৬
  • অন্যান্য

রুট পারমিট না থাকায় শ্যামলী পরিবহনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
মার্চ ১৯, ২০২৬ ১:৩০ অপরাহ্ণ । ৩ জন

রুট পারমিট ছাড়াই বাস ছাড়ানোর দায়ে শ্যামলী পরিবহনের একটি বাসকে ১০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এর ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে রাজধানীর গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনালে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট সুকান্ত সাহা। তিনি গণমাধ্যমকর্মীদের জানান, শ্যামলী পরিবহনের একটি কাউন্টারে অভিযান চালানো হয়। ওই কাউন্টার থেকে উত্তরের পথে রুট পারমিট ছাড়াই বাস ছাড়ানো হচ্ছিল। এ অপরাধে তাৎক্ষণিকভাবে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত গাবতলী বাস টার্মিনালের বিভিন্ন কাউন্টার পরিদর্শন করে। এ সময় টিকিট অতিরিক্ত দামে বিক্রি করা হচ্ছে কি না, তা পর্যবেক্ষণ করা হয়। পাশাপাশি সংশ্লিষ্টদের সতর্কও করা হয়।

অভিযানকালে বিআরটিএর অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।