ঢাকাশুক্রবার , ১২ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

রাজশাহীতে চেম্বার শেষে বাড়ি ফেরার পথে চিকিৎসক খুন

প্রতিবেদক
Ibrahim Khalil
৩০ অক্টোবর ২০২৩, ১১:৩৮ পূর্বাহ্ণ

Link Copied!

রাজশাহীতে দুর্বৃত্তদের হামলায় ডা. কাজেম আলী আহমেদ নামের একজন চিকিৎসক খুন হয়েছেন। গতকাল রোববার (২৯ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে চেম্বার শেষে বাড়ি ফেরার পথে নগরীর বর্ণালী মোড়ে একদল দুর্বৃত্ত তার বুকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রামেক পুলিশ বক্সের ইনচার্জ মুকুল হোসেন আজ সকালে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসপাতালে একটি সূত্রের দেওয়া তথ্য মতে, নিহত চিকিৎসক ডা. কাজেম আলী আহমেদ চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ছিলেন। তিনি রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল এবং পপুলার ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত রোগী দেখতেন। তিনি প্রতিদিনের মতো রোববার লক্ষ্মীপুর এলাকায় অবস্থিত পপুলার ডায়াগনস্টিক সেন্টারে চেম্বার শেষে বাড়ি ফিরছিলেন। এ সময় পথে বর্ণালীর মোড়ে তার মোটরসাইকেলের গতিরোধ করে একদল দুর্বৃত্ত তার বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

পরে রাস্তা থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিষয়টি নিয়ে বোয়ালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দীকে কল করা হলে তিনি রিসিভ করেননি। তাই এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

তবে রামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ মুকুল হোসেন বলেন, গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালের ৫ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। সেখানে কিছুক্ষণের মধ্যে তার মৃত্যু হয়। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

নিত্যপ্রয়োজনীয় ৬০ পণ্যে উৎসে কর কমানোর প্রস্তাব, ধান-চালেও মিলবে সুবিধা

দুর্যোগ ব্যবস্থাপনায় ১০ হাজার ৩৫০ কোটি টাকার বরাদ্দ প্রস্তাব

স্বাস্থ্য খাতে বরাদ্দ প্রায় দ্বিগুণ, প্রস্তাব ৬৯ হাজার ৪০৯ কোটি টাকা

ব্ল্যাক বেঙ্গল ছাগল সম্প্রসারণে স্বাবলম্বী হবে প্রান্তিক জনগোষ্ঠী: প্রতিমন্ত্রী

ইউসিবির মূলধন দ্বিগুণ, ৪৩তম এজিএম সম্পন্ন

বিশ্ব বাইসাইকেল দিবস ২০২৬ উপলক্ষ্যে রাজধানীতে বাইসাইকেল র‌্যালি অনুষ্ঠিত

দেশজুড়ে মৌসুমি বায়ুর বিস্তার, টানা পাঁচ দিন বৃষ্টি ও ভারী বর্ষণের আভাস

পাকুন্দিয়ায় ট্রাকচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত, আহত ৩

ফেনীতে গ্যাসবোঝাই ট্রাকের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ২, আহত ৮

আবারও কমলো স্বর্ণের দাম

স্বর্ণের পর কমলো রুপার দামও

সাত জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা