হঠাৎ করেই রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে ঝুম বৃষ্টি। কিছুক্ষণ আগেও আকাশ ছিল মেঘলা, তবে আকস্মিক বৃষ্টিতে স্বস্তি ফিরেছে জনজীবনে।
বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও দমকা হাওয়াও বইতে দেখা গেছে। এতে গরমের তীব্রতা কিছুটা কমে এলেও রাস্তাঘাটে তৈরি হয়েছে সাময়িক জলাবদ্ধতা, ভোগান্তিতে পড়েছেন পথচারীরা।
আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এই বৃষ্টি আরও কিছু সময় অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।


