ঢাকাসোমবার , ১০ নভেম্বর ২০২৫
  • অন্যান্য

রাজধানীতে মেঘ থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১০, ২০২৫ ১২:২৭ অপরাহ্ণ । ১০৭ জন

রাজধানী ঢাকার আকাশে মেঘ থাকলেও আজ বৃষ্টির সম্ভাবনা খুবই কম। সকালে আকাশ আংশিক মেঘলা থাকলেও দিনের বেশিরভাগ সময় আবহাওয়া থাকবে শুষ্ক। সামান্য তাপমাত্রা কমে যাওয়ায় দিনটি তুলনামূলকভাবে কিছুটা শীতল অনুভূত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

সোমবার (১০ নভেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য প্রকাশিত ঢাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ রাজধানীর আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসের আর্দ্রতা ছিল ৭৯ শতাংশ। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১৪ মিনিটে, আর আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ১১ মিনিটে।