ঢাকাসোমবার , ২৫ মে ২০২৬
  1. সর্বশেষ

মিরপুরে কেমিক্যাল গোডাউনে ভয়াবহ আগুনে ১৬ জনের মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
১৫ অক্টোবর ২০২৫, ১২:৫৬ অপরাহ্ণ

Link Copied!

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে একটি টিনশেড কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জনের মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানিয়েছেন, নিহতরা বিষাক্ত গ্যাসে নয়, আগুনে পুড়ে মারা গেছেন।

বুধবার (১৫ অক্টোবর) সকালে সাংবাদিকদের তিনি বলেন, “মিরপুরের গার্মেন্টসের ১৬ জন বিষাক্ত গ্যাসে নয়, আগুনে পুড়েই মারা গেছেন। ডিএনএ নমুনা সংগ্রহের পর মরদেহ দাবিদারদের কাছে হস্তান্তর করা হবে।”

তিনি আরও জানান, এখন পর্যন্ত ১০ জন স্বজন প্রাথমিকভাবে মরদেহের পরিচয় শনাক্ত করেছেন।

নিখোঁজ স্বজনদের খোঁজে সকাল থেকেই ঢামেক হাসপাতাল ও কেমিক্যাল গোডাউনের সামনে ভিড় করছেন মানুষ। কেউ পাথর হয়ে বসে আছেন, কেউ ভেঙে পড়েছেন কান্নায়। ঘটনাস্থলে ভিড় জমাচ্ছে উৎসুক জনতাও।

আগুন লাগার পর গুদামে মজুদ হাইড্রোজেন পার–অক্সাইড, ব্লিচিং পাউডারসহ বিভিন্ন রাসায়নিক পদার্থ মিশে বিষাক্ত ক্লোরিন গ্যাস নির্গত হয়। সকালে আশপাশের গার্মেন্টস কর্মীরা কাজে যোগ দিলে অনেকেই ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন।

ফায়ার সার্ভিস জানায়, মঙ্গলবার বেলা পৌনে ১২টায় আগুনের সূত্রপাত হয়। ১৫ মিনিটের মধ্যে ১২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নেভানোর অভিযান শুরু করে। সাত ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

ফায়ার সার্ভিস জানায়, ভবনটি টিনশেড ও তালাবদ্ধ থাকায় ভেতরে থাকা শ্রমিকরা বের হতে পারেননি। গুদামে সাত-আট ধরনের দাহ্য রাসায়নিক পদার্থ মজুদ ছিল, যা আগুন দ্রুত ছড়িয়ে দেয়।

ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্ত ও মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box

আরও পড়ুন

রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড়

With 16 New Brands, Robi Elite Offers Up To 52% Discount

অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

Universal Birth-Death Registration Accelerates SDGs

শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক

ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ চালু হচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

প্রকৃতি ও জীব-বৈচিত্র্য বেঁচে থাকলে আমরাও বাঁচব- জীব-বৈচিত্র্য দিবসে বক্তারা

Apex Footwear introduces ‘Buy Online, Pick-up in Store’ (BOPIS) service ahead of Eid ul-Azha

ঈদে ক্রেতাদের সুবিধায় ‘এক্সপ্রেস ডেলিভারি’ ও ‘পিকআপ’ সেবা চালু করল এপেক্স

Recommendation to ban unfit Motor vehicles for safe Eid travel

নিরাপদ ঈদযাত্রায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধের সুপারিশ

bdtickets Launches Round-Trip Bus Ticketing for Eid Travelers