ঢাকামঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস, নিহত ২

প্রতিবেদক
Ibrahim Khalil
১৫ অক্টোবর ২০২৫, ১২:৪৯ বিকাল

Link Copied!

ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। বুধবার (১৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ জানায়, সকালে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্য ছেড়ে আসে ইউরো লাইন পরিবহনের যাত্রীবাহী একটি বাস। উপজেলার পূর্ব সদরদি এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। এ সময় বাসটি উল্টে পানিতে তলিয়ে যায়।

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট মো. রাসেল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় দুইজন নিহত ও আহত হয়েছেন অন্তত ১৫ জন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। বাসের মধ্যে আরও কেউ হতাহত রয়েছে কিনা; এখনো তল্লাশি চালানো হচ্ছে।

ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল।

Facebook Comments Box

আরও পড়ুন

দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা-ভূমিধস পরিস্থিতির উন্নতি

বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব করতে কাজ করছে সরকার: মন্ত্রী

হাওরের বন্যা ঠেকাতে ব্রির নতুন ধান, ফলন ৮.৫ টন পর্যন্ত

Titan Battery of realme C100i Steals the Spotlight: A New Chapter in Long-lasting Battery Life

দীর্ঘ সক্ষমতা নিয়ে আলোচনায় রিয়েলমি সি১০০আইয়ের টাইটান ব্যাটারি

দাম বৃদ্ধির ২৪ ঘণ্টার ব্যবধানে কমলো স্বর্ণের দাম

আয়রনের ওষুধ খেয়েও ফল মিলছে না? যে ভুলগুলো এড়িয়ে চলবেন

দুপুরের মধ্যে ৯ জেলায় ঝড়ো হাওয়ার শঙ্কা

REDMI 17 Set to Debut with a Massive 7,500mAh Battery and Up to 2.32 Days of Battery Life

৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি নিয়ে আসছে রেডমি ১৭

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৮২৫

ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ