ঢাকাবৃহস্পতিবার , ২৪ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

বিশ্ব ফুসফুস দিবস কাল: তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৪ সেপ্টেম্বর ২০২৬, ১:৪৫ বিকাল

Link Copied!

আগামীকাল ২৫ সেপ্টেম্বর বিশ্ব ফুসফুস দিবস (ওয়ার্ল্ড লাং ডে) ২০২৬। এবছর দিবসটির প্রতিপাদ্য ‘এ লাইফটাইম অব লাং হেলথ’। ফুসফুস ও শ্বাসতন্ত্র সংক্রান্ত অসুস্থতা বিশ্বব্যাপী অকাল মৃত্যুর অন্যতম প্রধান কারণ। তামাক ও নিকোটিন পণ্যের ব্যবহার ফুসফুসের ক্যানসার, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ (সিওপিডি), যক্ষ্মা ও অ্যাজমাসহ বিভিন্ন গুরুতর ফুসফুস রোগের ঝুঁকি বাড়ায়।

‘বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস, ২০২৩’ অনুযায়ী দেশে মৃত্যুর শীর্ষ কারণসমূহের প্রথম ৫টির মধ্যে ২টিই ফুসফুস ও শ্বাসতন্ত্রজনিত রোগ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ধূমপানের পাশাপাশি পরোক্ষ ধূমপানও ফুসফুসের স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি।

বাংলাদেশে বছরে প্রায় ২ লক্ষ মানুষ তামাক ব্যবহারজনিত বিভিন্ন রোগে মারা যায় এবং ৩৫.৩ শতাংশ প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠী তামাক ব্যবহার করে। ই-সিগারেট, ভেপিং, হিটেড টোব্যাকো প্রডাক্ট ও নিকোটিন পাউচের মতো নতুন প্রজন্মের পণ্য আইনের বাইরে থাকায় কিশোর ও তরুণ সমাজের মধ্যে এগুলোর ব্যবহার আশঙ্কাজনকহারে বাড়ছে।

বিশ্ব ফুসফুস দিবস ২০২৬ উপলক্ষ্যে এক প্রতিক্রিয়ায় গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান)-এর নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের বলেন, “ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় প্রচলিত তামাকপণ্যসহ ই-সিগারেট, ভেপিং এবং অন্যান্য নিকোটিন পণ্যের ব্যবহার ও বিস্তার রোধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে।”

Facebook Comments Box

আরও পড়ুন

Protect Young People’s Lungs from Tobacco and Nicotine Products

বিশ্ব ফুসফুস দিবস কাল: তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস

বাঁশখালীতে বন্যার্তদের ঘর নির্মাণে দেওয়া হবে ১ কোটি ৫৩ লাখ টাকা

প্রবাসীদের সমস্যা সমাধানে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত: শ্রমমন্ত্রী

মার্কিন নিষেধাজ্ঞা: ইরানের কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

আফতাবনগর-বনশ্রীতে যানজট কমাতে ৩ ব্রিজ নির্মাণ

আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কিনবে বাংলাদেশ

চাহিদা মেটাতে ১০ হাজার টন মসুর ডাল ও ১.৫৫ লাখ টন সার কিনবে সরকার

মিয়ানমারে নারী বন্দীদের ওপর বর্বরোচিত নির্যাতন-নিপীড়ন চলছে

মানবাধিকার সুরক্ষায় সরকারের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ

বাংলাদেশের প্রবৃদ্ধি বাড়তে পারে ৪ শতাংশ: এডিবি

কুষ্ঠ-যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মীদের ঝুঁকিভাতা পুনর্নির্ধারণ