ঢাকাবুধবার , ২০ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

বিশ্বে কম মাংস খাওয়া দেশের তালিকায় দ্বিতীয় বাংলাদেশ

প্রতিবেদক
admin
৬ জুলাই ২০২৩, ১০:২৮ পূর্বাহ্ণ

Link Copied!

বাংলাদেশে বর্তমানে জনসংখ্যা প্রায় ১৭ কোটি। আবার সবচেয়ে জনবহুল দেশের তালিকায় বাংলাদেশ সপ্তম। তবুও কম মাংস খাওয়ার দেশের তালিকায় বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে রয়েছে বলে জানিয়েছে অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (ওইসিডি)। সম্প্রতি এক প্রতিবেদনে প্রতিষ্ঠানটি এ তথ্য জানিয়েছে।

তাদের তথ্যানুযায়ী বাংলাদেশিরা বছরে মাংস খায় মাথাপিছু মাত্র ৩.৪ কেজি। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর মধ্যে বাংলাদেশেই সবচেয়ে কম মাংস খাওয়া হয়।

সম্প্রতি বাংলাদেশে মাংস আমদানিতে নিষেধাজ্ঞা থাকা এবং অর্থনৈতিক সংকটসহ বেশ কিছু কারণে মাংস নিম্ন ও মধ্যবিত্তের নাগালের বাইরে চলে গেছে।

গরুর মাংস বেশি জনপ্রিয় হলেও চড়া দামের কারণে এদেশে বছরে মাথাপিছু গরুর মাংস খাওয়ার পরিমাণ মাত্র ০.৯ কেজি। অবশ্য এ মাংসের অধিকাংশই খাওয়া হয় ঈদুল আযহা বা কুরবানির ঈদের সময়।

বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি খায় পোল্ট্রি মুরগির মাংস। বছরে মাথাপিছু ১.৩৬ কেজি পোল্ট্রি মুরগির মাংস খায় এদেশের মানুষ। দাম নাগালের মধ্যে এদেশে অধিকাংশ মানুষের প্রোটিনের প্রধান উৎস হলো মাছ।

কম মাংস খাওয়ার তালিকার দেশে প্রথম ভারত। দেশটিতে বছরে মাথাপিছু মাত্র ৩ কেজি মাংস খাওয়া হয়।

শীর্ষ মাংস খাওয়া দেশগুলোর তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা, নিউজিল্যান্ড, পর্তুগাল, স্পেন ইত্যাদি।

Facebook Comments Box

আরও পড়ুন

শাপলা ও তারা মসজিদের নকশায় এলো নতুন ৫ টাকার নোট

হাসপাতাল থেকেই সংক্রমণ ছড়াচ্ছে, হামে বাড়ছে মৃত্যুঝুঁকি

ভারতীয় নাগরিকত্ব পেতে বাংলাদেশিদের জন্য নতুন পাসপোর্ট নিয়ম

পিরোজপুরে শ্রমিক সংকটে মাঠেই নষ্ট হচ্ছে পাকা ধান

মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২

১৬ ডিসেম্বর চালু হবে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

দেশে পর্যাপ্ত জ্বালানি তেলের মজুত রয়েছে: তথ্যমন্ত্রী

সন্ধ্যার মধ্যে ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

গাইবান্ধায় পিকআপ ও অটোরিকশার সংঘর্ষে নিহত ২, আহত ৬

লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে দেশে ফিরছেন ১৭০ বাংলাদেশি

realme Unveils Grand Eid-ul-Adha Campaign with Cashback, Offers, and Gifts

ক্যাশব্যাক, বিশেষ অফার ও উপহার নিয়ে গ্র্যান্ড ঈদুল আজহা ক্যাম্পেইন শুরু করেছে রিয়েলমি