ঢাকারবিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

বাসচাপায় মা-মেয়ের মৃত্যু, স্বামী আহত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ সকাল

Link Copied!

মানিকগঞ্জের শিবালয়ে গোল্ডেন লাইন পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী এক নারী ও তার ১০ মাস বয়সী মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নারীর স্বামীও আহত হয়েছেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার টেপড়া বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-শিবালয় উপজেলার জাফরগঞ্জ পয়লা গ্রামের আরফান আলী শেখের মেয়ে সনিয়া (২৬) ও তার ১০ মাস বয়সী মেয়ে জান্নাত। সনিয়ার স্বামী মো. আবুল হোসেন মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কলসী গ্রামের বাসিন্দা। তিনি টাঙ্গাইল জেলা কারাগারের কারারক্ষী।

আবুল হোসেন জানান, তিনি সাত দিনের ছুটিতে স্ত্রী ও মেয়েকে নিয়ে শ্বশুরবাড়িতে এসেছিলেন। শনিবার স্ত্রী মাস্টার্স ইনকোর্স পরীক্ষা শেষ করার পর পরিবার নিয়ে মোটরসাইকেলে করে কর্মস্থল টাঙ্গাইলের উদ্দেশে রওনা হন। টেপড়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে দ্রুতগতির গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়।

তিনি বলেন, বাসটি উল্টোপথ দিয়ে এসে তাদের মোটরসাইকেলকে চাপা দিলে তিনি, তার স্ত্রী ও মেয়ে সড়কে পড়ে যান। এ সময় বাসের আঘাতে স্ত্রী ও মেয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সনিয়াকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মেয়েও মারা যায়।

বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, দুর্ঘটনাকবলিত গোল্ডেন লাইন পরিবহনটি উথলী এলাকা থেকে আটক করে থানায় নেওয়া হয়েছে। তবে বাসটির চালক ও হেলপার পলাতক রয়েছেন।

Facebook Comments Box

আরও পড়ুন

অটিজম বৈশিষ্ট্যসম্পন্নদের অন্তর্ভুক্তিতে বৈশ্বিক সহযোগিতার আহ্বান

মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-লুটপাটের ঘটনায় গ্রেফতার ৯

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্ব উপকূলে শক্তিশালী নর’ইস্টার, নিহত ১

নদী-খাল দখল ও দূষণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চান এমপি খোকন

ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, পাঁচজনই খুলনার

উন্নত স্বাস্থ্যসেবায় চিকিৎসক-ফার্মাসিস্টদের সমন্বিতভাবে কাজের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

জিবুতিতে নিজের সামরিক ঘাঁটির আধুনিকায়ন ও নজরদারি শক্তি বাড়াল চীন

বাসচাপায় মা-মেয়ের মৃত্যু, স্বামী আহত

বিশ্ব পর্যটন দিবস আজ

বিদ্যুতের বিল কমাতে যে ভুল ধারণাগুলো এড়িয়ে চলবেন

ভরা মৌসুমেও পদ্মায় ইলিশের দেখা নেই, বিপাকে ৫ হাজার জেলে

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম