ঢাকাবুধবার , ১৮ মার্চ ২০২৬
  • অন্যান্য

বায়ুদূষণে বিশ্বের তালিকায় ঢাকার অবস্থান ১২তম

নিজস্ব প্রতিবেদক
মার্চ ১৮, ২০২৬ ১০:২৯ পূর্বাহ্ণ । ১১ জন

বিশ্বজুড়ে নগরায়ণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়ছে বায়ুদূষণ, যার তীব্রতা সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে জনবহুল শহরগুলোতে। দীর্ঘদিন ধরেই বায়ুদূষণের কবলে থাকা রাজধানী ঢাকাও এর ব্যতিক্রম নয়।

বুধবার সকাল ৭টার দিকে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা IQAir–এর তথ্যানুযায়ী, ১১১ একিউআই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ১২তম অবস্থানে রয়েছে ঢাকা। এই মাত্রার বায়ু ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।

তালিকার শীর্ষে রয়েছে দিল্লি, যেখানে একিউআই স্কোর ১৯৩—যা ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ে পড়ে। দ্বিতীয় অবস্থানে রয়েছে লাহোর (স্কোর ১৬৪)। এছাড়া তৃতীয় স্থানে জাকার্তা (১৫৯), চতুর্থে ইনচিয়ন (১৫৫) এবং পঞ্চমে সিউল (১৪২) অবস্থান করছে।

বায়ুমান সূচক অনুযায়ী, ০ থেকে ৫০ স্কোর ভালো হিসেবে ধরা হয়। ৫১ থেকে ১০০ মাঝারি, ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ স্কোর ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।

এছাড়া ২০১ থেকে ৩০০ স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ ধরা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়। আর ৩০১ থেকে ৪০০ স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়, যা নগরবাসীর জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, বায়ুদূষণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে জনস্বাস্থ্যের ওপর এর প্রভাব আরও ভয়াবহ হতে পারে।