ঢাকাশনিবার , ১০ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

বন্ধুর মোটরসাইকেল নিয়ে বেরিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১০ অক্টোবর ২০২৬, ২:৩৬ বিকাল

Link Copied!

নড়াইলের লোহাগড়া উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে জোবায়ের মোল্যা (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় তার বন্ধু আজিজুর আহত হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার নোয়গ্রাম ইউনিয়নের নলদী-লোহাগড়া আঞ্চলিক সড়কের ব্রাহ্মণডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জোবায়ের মোল্যা চর-ব্রাহ্মণডাঙ্গা গ্রামের হাফিজুর মোল্যার ছেলে। সে নলদী সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। আহত আজিজুর একই গ্রামের আজমুলের ছেলে।

স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা গেছে, শনিবার সকালে জোবায়ের তার বন্ধু রিজভীর কাছ থেকে মোটরসাইকেল নিয়ে নলদী বাজারের উদ্দেশে রওনা হয়। রিজভী পাশের হান্দলা গ্রামের আজগরের ছেলে। কিছুদূর যাওয়ার পর ফিরে আসার পথে ব্রাহ্মণডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশের মোড়ে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় মোটরসাইকেলটি সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খেলে জোবায়ের গুরুতর আহত হয়। তার পেছনে থাকা বন্ধু আজিজুর সামান্য আহত হয়।

পরে গুরুতর আহত জোবায়েরকে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হওয়ার বিষয়টি তিনি অবগত হয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

বিশ্বে ১০০ কোটির বেশি মানুষ মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত

জামালপুরে বাসচাপায় শাশুড়ি-পুত্রবধূ নিহত

মৌসুমি বায়ু বিদায়, আগামী পাঁচ দিন কেমন থাকবে দেশের আবহাওয়া

ডেঙ্গুতে আক্রান্ত ‘যাও পাখি বলো তারে’র গায়িকা কৃষ্ণকলি

বন্ধুর মোটরসাইকেল নিয়ে বেরিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের

ফ্লোরিডায় ক্যাটাগরি ২ হারিকেনের আঘাত, বন্যা ও জলোচ্ছ্বাসের শঙ্কা

ওসমানীনগরে তিন গাড়ির সংঘর্ষে নিহত ২

মা ইলিশ রক্ষায় অভিযানে তিন জেলে আটক

চট্টগ্রামে সাইকেল আরোহীদের জন্য পৃথক ট্র্যাক চালু

দেড় বছরের মধ্যে দেশজুড়ে বর্জ্য ব্যবস্থাপনা গড়ার ঘোষণা সরকারের

স্পেনের গুহায় মিলল নিয়ান্ডারথালদের কাঠের তৈরি অস্ত্র, পাত্র ও হাতুড়ি

জলবায়ুর ঝুঁকি মোকাবিলায় উপকূলে ম্যানগ্রোভ চারা রোপণ