ঢাকাশনিবার , ১০ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. জীবন বীমা ও ব্যাংক

নিরাপদ আবাসনে ১০ কোটি ডলার ঋণ দেবে এডিবি

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১০ অক্টোবর ২০২৬, ১০:৪৩ সকাল

Link Copied!

বাংলাদেশের স্বল্প ও মধ্যম আয়ের প্রায় ৪০ হাজার পরিবারের জন্য নিরাপদ, সাশ্রয়ী ও দুর্যোগ-সহনশীল আবাসনের সুযোগ সম্প্রসারণে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনকে (পিকেএসএফ) ১০ কোটি ডলার ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এ অর্থে ‘ইনক্লুসিভ অ্যাফোর্ডেবল হাউজিং ফাইন্যান্স প্রজেক্ট’ শীর্ষক প্রকল্প বাস্তবায়ন করা হবে। ২০৩১ সাল পর্যন্ত মেয়াদি এ প্রকল্পে নারী ও দুর্যোগপ্রবণ এলাকার মানুষের আবাসন নিরাপত্তায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

এ লক্ষ্যে গতকাল রাজধানীর একটি হোটেলে ঋণ ও প্রকল্প চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী ঋণচুক্তিতে এবং পিকেএসএফের পক্ষে সিনিয়র মহাব্যবস্থাপক ড. একেএম নুরুজ্জামান প্রকল্প চুক্তিতে স্বাক্ষর করেন। এডিবির পক্ষে বাংলাদেশ আবাসিক মিশনের কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং (Qingfeng Zhang) উভয় চুক্তিতে স্বাক্ষর করেন।

প্রকল্পের আওতায় ঋণের অর্থ দিয়ে নতুন বাড়ি নির্মাণের পাশাপাশি বিদ্যমান বাড়ি মেরামত ও উন্নয়ন করা যাবে। বিশেষ করে প্রচলিত ব্যাংকিং ব্যবস্থায় গৃহঋণ পাওয়ার সুযোগ সীমিত-এমন স্বল্প ও মধ্যম আয়ের পরিবারগুলোর জন্য আবাসন অর্থায়নের সুযোগ বাড়ানো হবে।

বন্যা, ঘূর্ণিঝড়, অতিরিক্ত তাপসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও চরম আবহাওয়ার ঝুঁকি মোকাবিলায় সক্ষম আবাসন নির্মাণে প্রকল্পটিতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। বাড়ির নকশা, নির্মাণ ও সুরক্ষাব্যবস্থা নির্ধারণের ক্ষেত্রে দুর্যোগ ও জলবায়ুজনিত ঝুঁকি বিবেচনায় নেওয়া হবে।

এর ফলে নিরাপদ আবাসনের সুযোগ সম্প্রসারণের পাশাপাশি দুর্যোগের সময় পরিবারগুলোর জীবন ও সম্পদের ঝুঁকি কমানো এবং দীর্ঘমেয়াদে দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বাড়ানো সম্ভব হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

বিশ্বে ১০০ কোটির বেশি মানুষ মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত

জামালপুরে বাসচাপায় শাশুড়ি-পুত্রবধূ নিহত

মৌসুমি বায়ু বিদায়, আগামী পাঁচ দিন কেমন থাকবে দেশের আবহাওয়া

ডেঙ্গুতে আক্রান্ত ‘যাও পাখি বলো তারে’র গায়িকা কৃষ্ণকলি

বন্ধুর মোটরসাইকেল নিয়ে বেরিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের

ফ্লোরিডায় ক্যাটাগরি ২ হারিকেনের আঘাত, বন্যা ও জলোচ্ছ্বাসের শঙ্কা

ওসমানীনগরে তিন গাড়ির সংঘর্ষে নিহত ২

মা ইলিশ রক্ষায় অভিযানে তিন জেলে আটক

চট্টগ্রামে সাইকেল আরোহীদের জন্য পৃথক ট্র্যাক চালু

দেড় বছরের মধ্যে দেশজুড়ে বর্জ্য ব্যবস্থাপনা গড়ার ঘোষণা সরকারের

স্পেনের গুহায় মিলল নিয়ান্ডারথালদের কাঠের তৈরি অস্ত্র, পাত্র ও হাতুড়ি

জলবায়ুর ঝুঁকি মোকাবিলায় উপকূলে ম্যানগ্রোভ চারা রোপণ