ঢাকাবৃহস্পতিবার , ২৪ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

দেবীদ্বারে ডেঙ্গুতে ব্যবসায়ীর মৃত্যু

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৪ সেপ্টেম্বর ২০২৬, ২:৩৮ বিকাল

Link Copied!

কুমিল্লার দেবীদ্বারে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় বাসেদ মামুন (৩৯) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় কুমিল্লা মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বাসেদ মামুন দেবীদ্বার উপজেলার ৪ নম্বর সুবিল ইউনিয়নের ওয়াহেদপুর গ্রামের সফিক হুজুরের বাড়ির মৃত সুবেদার হাজী আব্দুল বারেকের ছেলে। তিনি ফেনী জেলা সদরের রেডিমেড কাপড়ের ব্যবসায়ী ছিলেন।

নিহতের ছোট ভাই শরীফুল ইসলাম জানান, কয়েক দিন ধরে তার ভাই ডেঙ্গু জ্বরে অসুস্থ ছিলেন। চার দিন আগে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে তাকে কুমিল্লা মডার্ন হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে বুধবার সন্ধ্যায় তিনি মারা যান।

দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মহিবুস সালাম খান জানান, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বাসেদ মামুন নামে একজনের মৃত্যুর খবর তিনি পেয়েছেন।

তিনি জানান, জানুয়ারি থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ১০১ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ১০০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু আক্রান্ত একজন রোগী ভর্তি রয়েছেন।

Facebook Comments Box

আরও পড়ুন

Protect Young People’s Lungs from Tobacco and Nicotine Products

বিশ্ব ফুসফুস দিবস কাল: তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস

বাঁশখালীতে বন্যার্তদের ঘর নির্মাণে দেওয়া হবে ১ কোটি ৫৩ লাখ টাকা

প্রবাসীদের সমস্যা সমাধানে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত: শ্রমমন্ত্রী

মার্কিন নিষেধাজ্ঞা: ইরানের কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

আফতাবনগর-বনশ্রীতে যানজট কমাতে ৩ ব্রিজ নির্মাণ

আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কিনবে বাংলাদেশ

চাহিদা মেটাতে ১০ হাজার টন মসুর ডাল ও ১.৫৫ লাখ টন সার কিনবে সরকার

মিয়ানমারে নারী বন্দীদের ওপর বর্বরোচিত নির্যাতন-নিপীড়ন চলছে

মানবাধিকার সুরক্ষায় সরকারের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ

বাংলাদেশের প্রবৃদ্ধি বাড়তে পারে ৪ শতাংশ: এডিবি

কুষ্ঠ-যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মীদের ঝুঁকিভাতা পুনর্নির্ধারণ