ঢাকাশনিবার , ২৬ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

তিতুমীর-বরেন্দ্র ট্রেন থামানোর দাবিতে মিরজাগঞ্জে মানববন্ধন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ সকাল

Link Copied!

নীলফামারীর ডোমার উপজেলার মিরজাগঞ্জ রেলস্টেশনে তিতুমীর ও বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের আপ-ডাউন যাত্রাবিরতি এবং ১ নম্বর প্ল্যাটফর্ম চালুর দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী ও সাধারণ যাত্রীরা। এ সময় চিলাহাটি থেকে খুলনাগামী রকেট মেইল ট্রেনটি চিলাহাটিতে অবস্থান করে এবং খুলনা থেকে আসা রূপসা ট্রেনটি ডোমারে থামিয়ে রাখা হয়।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টায় উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের মিরজাগঞ্জ রেলস্টেশন চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় প্রায় পাঁচ শতাধিক মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, নীলফামারীর অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ রেলস্টেশন মিরজাগঞ্জ। কিন্তু এখানে তিতুমীর ও বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের নিয়মিত যাত্রাবিরতি না থাকায় সাধারণ যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। জোড়াবাড়ী ইউনিয়ন ছাড়াও আশপাশের কয়েকটি ইউনিয়ন এবং পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার মানুষ যাতায়াতের জন্য এ স্টেশন ব্যবহার করেন। স্থানীয় ব্যবসায়ীরাও দূরপাল্লায় মালামাল পরিবহনে স্টেশনটি ব্যবহার করেন।

বক্তারা আরও বলেন, বর্তমানে স্টেশনে যে ট্রেনটি থামে, সেটিও ২ নম্বর লাইনে দাঁড়ায়। ফলে নিচ থেকে উঁচুতে উঠে ট্রেনে ওঠানামা করতে গিয়ে নারী, বয়স্ক ও সাধারণ যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়। তাই ১ নম্বর লাইনে ট্রেন থামানোর ব্যবস্থা করার দাবি জানান তারা।

মানববন্ধনে অংশ নেওয়া শাওন সরকার বলেন, এ এলাকার পাশাপাশি আশপাশের পাঁচ-ছয়টি ইউনিয়নের মানুষও মিরজাগঞ্জ স্টেশন ব্যবহার করে যাতায়াত করেন। অনেক ব্যবসায়ী এখান থেকে দূরদূরান্তে মালামাল নিয়ে যান। তাই ১ নম্বর লাইনে ট্রেন থামানোর ব্যবস্থা করা জরুরি। বর্তমানে ২ নম্বর লাইনে ট্রেন থামায় নিচ থেকে ঝুলে ট্রেনে উঠতে গিয়ে নারীসহ সব যাত্রীকে ভোগান্তিতে পড়তে হয়।

আনোয়ারুল ইসলাম আনু বলেন, অনেক প্রাচীন স্টেশন হওয়া সত্ত্বেও এখানে মাত্র একটি ট্রেন থামে। সেই ট্রেনটিও ২ নম্বর লাইনে দাঁড়ায়। ১ নম্বর প্ল্যাটফর্মের সঙ্গে থাকা ১ নম্বর লাইন চালু করে সেখানে তিতুমীর, রূপসা ও বরেন্দ্র ট্রেন থামানোর দাবি জানান তিনি।

আরেক বক্তা জামাল উদ্দিন বলেন, একসময় এ স্টেশনে তিন-চারটি ট্রেন থামত। স্থানীয়দের অনেকেই এসব ট্রেনে করে কলেজে যাতায়াত করতেন। সকালে ও বিকেলে ট্রেন থামার সেই সুবিধা আবার ফিরিয়ে আনার দাবি জানান তিনি।

মানববন্ধন থেকে বক্তারা হুঁশিয়ারি দেন, মিরজাগঞ্জ রেলস্টেশনে পর্যাপ্ত ট্রেনের যাত্রাবিরতি, ১ নম্বর লাইন চালু এবং তিতুমীর, রূপসা ও বরেন্দ্র ট্রেন থামানোর দাবি ৭২ ঘণ্টার মধ্যে মেনে নেওয়া না হলে আরও কঠোর আন্দোলন করা হবে।

এ বিষয়ে ডোমার স্টেশন মাস্টার রুবেল ইসলাম বাবু বলেন, রূপসা ট্রেনটি সকাল ৬টা থেকে সেখানে দাঁড়িয়ে আছে। প্রায় আড়াই ঘণ্টা ধরে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে যাত্রীদের অনেক ভোগান্তি হচ্ছে।

Facebook Comments Box

আরও পড়ুন

দেশের বাজারে আবারও কমল সোনার দাম

কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণে প্রস্তুতি জোরদার

স্বাস্থ্যসেবা শক্তিশালী করতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগের ঘোষণা

লালমনিরহাটে অবৈধ বিড়ি তৈরির উপকরণ জব্দ

জলবায়ু বাস্তুচ্যুতি পেরিয়ে মুক্তার খামারে নতুন জীবনের স্বপ্ন

‘প্লাস্টিক দূষণ’ কেড়ে নিচ্ছে প্রকৃতির প্রাণশক্তি, হুমকিতে পৃথিবী

কাঁচাপাট রফতানিকারকদের ঋণ পুনঃতফসিলে সময় বাড়ল

সুপার এল নিনোর প্রভাবে বিশ্বে ৪ লাখ ৫১ হাজার মৃত্যুর শঙ্কা

দেবীদ্বারে ডেঙ্গুতে ব্যবসায়ীর মৃত্যু

শাজাহানপুরে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

চার বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস