রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ বুধবার আকাশ আংশিক মেঘলা রয়েছে। ফলে দিনের বেশিরভাগ সময় রোদের দেখা মিলবে না বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।
সংস্থাটির সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং বৃষ্টির সম্ভাবনা খুবই কম। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮০ শতাংশ।
এর আগে, মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা ছিল ৭৯ শতাংশ।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৯ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৪ মিনিটে।
এদিকে, সারাদেশের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েক ঘণ্টায় আবহাওয়ার উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।


