আলুর উৎপাদন খরচের তুলনায় বাজারমূল্য কমে যাওয়ায় চাষিরা ক্ষতির মুখে পড়েছেন। এ অবস্থায় কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকার কোল্ড স্টোরেজ গেইটে আলুর কেজি প্রতি সর্বনিম্ন মূল্য ২২ টাকা নির্ধারণ করেছে। একইসঙ্গে সরকারি উদ্যোগে ৫০ হাজার মেট্রিক টন আলু ক্রয় করে হিমাগারে সংরক্ষণ করা হবে।
প্রধান উপদেষ্টার নির্দেশে কৃষি মন্ত্রণালয়ের সচিবকে সভাপতি এবং বাণিজ্য, খাদ্য ও অর্থ মন্ত্রণালয়ের সচিবদের নিয়ে চার সদস্যের একটি পর্যালোচনা কমিটি গঠন করা হয়। কমিটির সুপারিশের ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেয় সরকার।
সরকারি ঘোষণায় জানানো হয়েছে, সংরক্ষিত আলু আগামী অক্টোবর ও নভেম্বর মাসে বাজারজাত করা হবে। এছাড়া আগামী মৌসুমে আলু চাষিদের জন্য বিশেষ প্রণোদনা দেওয়ারও আশ্বাস দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে দ্রুত কার্যক্রম শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের আশা, এ পদক্ষেপের ফলে কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত হবে এবং বাজারে আলুর সরবরাহ ও মূল্য স্থিতিশীল থাকবে।
স্ক্রল: কোল্ড স্টোরেজ গেইটে আলুর কেজি প্রতি সর্বনিম্ন মূল্য ২২ টাকা নির্ধারণ; সরকার ৫০ হাজার মে. টন আলু ক্রয় করে হিমাগারে সংরক্ষণ করবে, বিক্রয় হবে অক্টোবর–নভেম্বর মাসে।


