ঢাকাবৃহস্পতিবার , ৮ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ইপিজেডে পিকআপের ধাক্কায় নারীসহ নিহত ২

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৮ অক্টোবর ২০২৬, ৩:১২ বিকাল

Link Copied!

চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকায় পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই শ্রমিক নিহত হয়েছেন। এদের মধ্যে এক নারীও রয়েছেন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ৯টার দিকে ইপিজেড ৫ নম্বর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেলের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক।

দুর্ঘটনায় নিহতরা হলেন- বাগেরহাটের মোড়েলগঞ্জ এলাকায় তামান্না ও ইপিজেড থানার ফ্রি পোর্ট নিউমুরিং এলাকার বাসিন্দা মো. খলিল।

তামান্না স্মার্ট জ্যাকেট লিমিডেট নামে একটি তৈরি পোশাক কারখানায় কাজ করতেন, অন্যদিকে খলিল ছিলেন পাঠাও চালক।

নিহত তামান্নার স্বামী জানান, সকাল ৮টায় ডিউটি ছিল তার স্ত্রীর। সকালে বাসা থেকে বের হয়ে কর্মস্থলে যাওয়ার জন্য রাইড শেয়ারিংয়ের একটি মোটরসাইকেলে ওঠেন তিনি। সিইপিজেডের ৫ নম্বর সড়ক এলাকায় পৌঁছালে পিকআপের ধাক্কায় মোটরসাইকেলটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে তামান্না ও মোটরসাইকেলচালক খলিল গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসকেরা দুজনকেই মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম মেডিকেলের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, দুর্ঘটনায় আহত দুইজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

নিষেধাজ্ঞার আগে জমজমাট ইলিশের বাজার, রাতভর কেনাকাটা

জলবায়ু বিনিয়োগ বাড়াতে ঢাকায় বিসিডিপি নলেজ কনফারেন্স

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.১২ বিলিয়ন ডলার

vivo Y32: Long-Lasting Battery for Busy Days

ভিভো ওয়াই৩২: দীর্ঘস্থায়ী ব্যাটারিতে চলবে ব্যস্ত দিন

জাতীয় তামাকমুক্ত দিবস আজ: ই-সিগারেট ও নিকোটিন পণ্য নিষিদ্ধের আহ্বান

জ্বালানি আমদানিতে ৩১০ কোটি ডলারের অনমনীয় ঋণ নিচ্ছে সরকার

রাজধানীতে বজ্রবৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

জাতীয় তামাকমুক্ত দিবস আজ: তামাকের ছোবলে স্বাস্থ্যঝুঁকিতে নতুন প্রজন্ম

গ্যাসকে পেছনে ফেলে এশিয়ার জ্বালানি মানচিত্রে শীর্ষে এখন সৌরবিদ্যুৎ

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু

মা ইলিশ রক্ষায় হাতিয়ায় মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা