ঢাকামঙ্গলবার , ১৩ জানুয়ারি ২০২৬
  • অন্যান্য

আগামী বুধবার-শনিবার পর্যন্ত যেমন থাকতে পারে শীতের তীব্রতা

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ১৩, ২০২৬ ১২:১৯ অপরাহ্ণ । ৫২৮ জন

দেশের বিভিন্ন এলাকায় শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে। উত্তর ও উত্তর-পশ্চিম থেকে বয়ে আসা শৈত্যপ্রবাহের কারণে রাতের তাপমাত্রা কমে গেছে, দিনেও রোদ থাকলেও শীতের তীব্রতা অনুভূত হচ্ছে। বিশেষ করে নদী অববাহিকা ও উত্তরাঞ্চলের কিছু এলাকায় কুয়াশা এবং ঠান্ডাজনিত আবহাওয়ার প্রভাব বেশি দেখা দিচ্ছে। আগামী কয়েক দিনে আংশিক মেঘলা আকাশ ও শুষ্ক আবহাওয়া বজায় থাকবে, তবে শীতের তীব্রতা কিছু এলাকায় অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ৯ টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর।

এতে বলা হয়, আজ আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া অস্থায়ীভাবে শুষ্ক থাকতে পারে। পঞ্চগড়, কুড়িগ্রাম ও নীলফামারী অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। রাত থেকে সকাল পর্যন্ত দেশের কিছু স্থানে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, দিনে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

বুধবার (১৪ জানুয়ারি): আংশিক মেঘলা আকাশ ও শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। বিরাজমান শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও রাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বৃহস্পতিবা (১৫ জানুয়ারি): সারাদেশে শুষ্ক আবহাওয়া ও আংশিক মেঘলা আকাশ বজায় থাকবে। শৈত্যপ্রবাহ বিস্তার লাভ করতে পারে। রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

শুক্রবার (১৬ জানুয়ারি): আংশিক মেঘলা আকাশসহ সারাদেশে শুষ্ক আবহাওয়া থাকবে। নদী অববাহিকার এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

শনিবার (১৭ জানুয়ারি): সারাদেশে আংশিক মেঘলা ও শুষ্ক আবহাওয়া অব্যাহত থাকবে। নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

পরবর্তী পাঁচ দিনে সারাদেশে আংশিক মেঘলা আকাশের সঙ্গে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। নদী অববাহিকার এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। রাত এবং দিনের তাপমাত্রা সামান্য ওঠানামা করবে, শেষ দিকে ধীরে ধীরে কিছুটা বৃদ্ধি পেতে পারে।