ঢাকামঙ্গলবার , ৩ মার্চ ২০২৬
  • অন্যান্য

২৪ ঘণ্টায় আবারও বেড়েছে স্বর্ণের দাম!

নিজস্ব প্রতিবেদক
মার্চ ৩, ২০২৬ ১:০৬ অপরাহ্ণ । ৩৮ জন

২৪ ঘণ্টার ব্যবধানে আবারও দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। মঙ্গলবার (৩ মার্চ) সকালে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৩ হাজার ৩২৪ টাকা বাড়িয়ে ২ লাখ ৭৭ হাজার ৪২৮ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন স্বর্ণের দাম (ভরি অনুযায়ী)

২২ ক্যারেট: ২ লাখ ৭৭ হাজার ৪২৮ টাকা

২১ ক্যারেট: ২ লাখ ৬৪ হাজার ৭৭৩ টাকা

১৮ ক্যারেট: ২ লাখ ২৬ হাজার ৯৮১ টাকা

সনাতন পদ্ধতি: ১ লাখ ৮৫ হাজার ৭৪৯ টাকা

এর আগে, ২ মার্চ সকালে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৭৪ হাজার ১০৪ টাকা নির্ধারণ করেছিল বাজুস। সেই সময়ে ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ৬১ হাজার ৬৮২ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ২৪ হাজার ২৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির দাম ১ লাখ ৮৩ হাজার ৫৩৩ টাকা।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম ৩৬ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে দাম বাড়ানো হয়েছে ২৪ বার এবং কমানো হয়েছে ১২ বার। গত ২০২৫ সালে দেশে স্বর্ণের দাম মোট ৯৩ বার সমন্বয় করা হয়েছিল; যার মধ্যে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল এবং ২৯ বার কমানো হয়েছিল।

রুপার দাম অপরিবর্তিত

স্বর্ণের দাম বেড়লেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৭ হাজার ১৭৩ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৬ হাজার ৮৮২ টাকা, ১৮ ক্যারেট ৫ হাজার ৮৯০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৪ হাজার ৪৩২ টাকায় বেচাকেনা হচ্ছে।

চলতি বছর দেশে রুপার দাম ২১ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ১৪ বার দাম বাড়ানো হয়েছে এবং ৭ বার কমানো হয়েছে। ২০২৫ সালে দেশে রুপার দাম মোট ১৩ বার সমন্বয় করা হয়েছিল; ১০ বার বেড়েছিল, আর কমেছিল মাত্র ৩ বার।