ঢাকাসোমবার , ১৬ মার্চ ২০২৬
  • অন্যান্য

আজকের সর্বশেষ সবখবর

শারজাহ ফ্লাইট থেকে ৪২৯ কার্টন সিগারেট উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
মার্চ ১৬, ২০২৬ ২:২৭ অপরাহ্ণ । ১১ জন

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আসা একটি এয়ার আরাবিয়া ফ্লাইটের দুই যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ৪২৯ কার্টন সিগারেট জব্দ করা হয়েছে।

রোববার রাতে কাস্টমস ইন্টেলিজেন্স ও বিমানবন্দর কাস্টমস শাখার যৌথ অভিযানে এই সিগারেট উদ্ধার করা হয়। তল্লাশিতে অংশ নেওয়া কাস্টমস সূত্র জানায়, যাত্রীর নাম হলো বাঁশখালীর হাসান মিয়া এবং কক্সবাজারের চকরিয়ার মোহাম্মদ ইব্রাহিমুল করিম। জব্দ করা সিগারেটের বাজারমূল্য প্রায় ৮ লাখ ৫৮ হাজার টাকা।

কাস্টমস জানিয়েছে, উদ্ধারকৃত সিগারেট ডিপার্টমেন্টাল মেমোরান্ডাম (ডিএম) মূলে জব্দ করা হয়েছে এবং বর্তমানে চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রয়েছে।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম খলিল বিষয়টি নিশ্চিত করে জানান, আটক দুই যাত্রীকে কাস্টমস ইন্টেলিজেন্স ও কাস্টমস শাখা মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দিয়েছে।