ঢাকাবৃহস্পতিবার , ১৭ জুলাই ২০২৫
  • অন্যান্য

আজকের সর্বশেষ সবখবর

লালপুরে পিকআপে ট্রাকের ধাক্কায় যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক
জুলাই ১৭, ২০২৫ ৫:৫৩ অপরাহ্ণ । ১৯০ জন

নাটোরের লালপুরে ট্রাকের ধাক্কায় শফি তালুকদার (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ জুলাই) ভোরে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের শাহাবুদ্দিনের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শফি তালুকদারের বাড়ি ফরিদপুর জেলায়। তার পিতার নাম ছোরহাব তালুকদার। তিনি একটি পিকআপে করে লালপুর থেকে ঈশ্বরদীর দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের বহনকারী পিকআপটিকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় শফিকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সকাল ৮টা ৩০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল হক বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।