রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ জনে।
শনিবার (৪ এপ্রিল ২০২৬) হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে। একই সময়ে নতুন করে ২৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
তথ্য অনুযায়ী, বর্তমানে হাসপাতালে হামে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ১৪৯ জন। এখন পর্যন্ত মোট ৩৭৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বিশেষজ্ঞরা বলছেন, হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ, যা দ্রুত ছড়িয়ে পড়ে। তাই সময়মতো টিকা গ্রহণ ও প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।


