ঢাকাশনিবার , ১৭ জানুয়ারি ২০২৬
  • অন্যান্য

বাংলাদেশ থেকে পোল্ট্রি ও ডিম আমদানিতে নিষেধাজ্ঞা তুলে নিল কুয়েত

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ১৭, ২০২৬ ২:৩৫ অপরাহ্ণ । ১৪৫ জন

বাংলাদেশ থেকে সব ধরনের হিমায়িত পোল্ট্রির মাংস, মাংসজাত পণ্য এবং ডিম আমদানির ওপর দীর্ঘদিনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে কুয়েত সরকার। গতকাল কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

দূতাবাসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুয়েত সরকার ইতিপূর্বে বাংলাদেশ থেকে পোল্ট্রি ও ডিম আমদানির ওপর যে বিধিনিষেধ আরোপ করেছিল, তা সম্পূর্ণরূপে তুলে নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের ফলে এখন থেকে বাংলাদেশি ব্যবসায়ীরা নিয়ম মেনে আবারও দেশটিতে এসব পণ্য রপ্তানি করতে পারবেন।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই সিদ্ধান্ত বাংলাদেশের পোল্ট্রি খাতের জন্য একটি বড় সুখবর। এর ফলে মধ্যপ্রাচ্যের বাজারে বাংলাদেশের রপ্তানি আয় বৃদ্ধির পাশাপাশি কুয়েতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের ব্যবসার নতুন সুযোগ তৈরি হলো।

দূতাবাসের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকল বাংলাদেশি ব্যবসায়ীকে এই সুযোগ কাজে লাগানোর আহ্বান জানানো হয়েছে।