ঢাকারবিবার , ১৫ মার্চ ২০২৬
  • অন্যান্য

পটুয়াখালীতে প্রতি শনিবার পরিচ্ছন্নতা অভিযান

নিজস্ব প্রতিবেদক
মার্চ ১৫, ২০২৬ ১০:২৮ পূর্বাহ্ণ । ১৪ জন

ডেঙ্গু প্রতিরোধে প্রতি শনিবার পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর ঘোষণা দিয়েছেন পটুয়াখালীর জেলা প্রশাসক, ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।

শনিবার (১৪ মার্চ) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালি ও পরিচ্ছন্নতা কার্যক্রম শেষে তিনি এ ঘোষণা দেন।

এর আগে সকাল ১০টায় পটুয়াখালী পটুয়াখালী লঞ্চঘাট থেকে জেলা প্রশাসনের উদ্যোগে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মদিনা মসজিদ এলাকা, পটুয়াখালী সংলগ্ন এলাকায় গিয়ে শেষ হয়। পরে ওই এলাকার একটি পরিত্যক্ত পুকুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় পুকুর ও আশপাশে জমে থাকা আবর্জনা অপসারণ করা হয় এবং ডেঙ্গু প্রতিরোধে মশার বংশবিস্তার রোধে সচেতনতামূলক বার্তা দেওয়া হয়।

জেলা প্রশাসক বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো অত্যন্ত জরুরি। সামনে বর্ষা মৌসুমকে সামনে রেখে প্রতি শনিবার এ ধরনের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি সবাইকে নিজ নিজ উদ্যোগে বাড়ির আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালীর পুলিশ সুপার আবু ইউসুফসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতারা।