জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৬ সালের জন্য ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫টি প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার’ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ (৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তালিকা ঘোষণা করা হয়।
এবারের পুরস্কারে মরণোত্তর সম্মাননা পাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তাকে স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষাসহ দেশগঠনে সার্বিক অবদানের জন্য এই সর্বোচ্চ রাষ্ট্রীয় বেসামরিক পুরস্কারে ভূষিত করা হচ্ছে।
পুরস্কারের জন্য মনোনীতদের তালিকা:
স্বাধীনতা ও দেশগঠন: বেগম খালেদা জিয়া (মরণোত্তর)।
মুক্তিযুদ্ধ: মেজর মোহাম্মদ আবদুল জলিল (মরণোত্তর) এবং ফৌজদারহাট ক্যাডেট কলেজ।
বিজ্ঞান ও প্রযুক্তি: অধ্যাপক ড. জহুরুল করিম।
চিকিৎসাবিদ্যা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।
সাহিত্য: ড. আশরাফ সিদ্দিকী (মরণোত্তর)।
সংস্কৃতি: এ, কে, এম, হানিফ (হানিফ সংকেত) এবং বশির আহমেদ (মরণোত্তর)।
ক্রীড়া: জোবেরা রহমান (লিনু)।
পল্লী উন্নয়ন: পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)।
সমাজসেবা/জনসেবা: ডা. জাফরুল্লাহ চৌধুরী (মরণোত্তর), মোঃ সাইদুল হক, মাহেরীন চৌধুরী (মরণোত্তর), গণস্বাস্থ্য কেন্দ্র এবং এস ও এস চিলড্রেনস ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ।
জনপ্রশাসন: কাজী ফজলুর রহমান (মরণোত্তর)।
গবেষণা ও প্রশিক্ষণ: মোহাম্মদ আবদুল বাকী (পিএইচডি), অধ্যাপক ড. এম এ রহিম এবং অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া।
পরিবেশ সংরক্ষণ: আবদুল মুকিত মজুমদার (মুকিত মজুমদার বাবু)।
মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) মোঃ হুমায়ুন কবির স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, বিভিন্ন ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে এই ব্যক্তি ও প্রতিষ্ঠানসমূহকে মনোনীত করা হয়েছে।


