ঢাকামঙ্গলবার , ২৬ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে “টেলিভিশন সাংবাদিকতা: পাঠ ও বাস্তবতা” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

প্রতিবেদক
admin
৪ আগস্ট ২০২৫, ১১:৪৪ পূর্বাহ্ণ

Link Copied!

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ (জেসিএমএস) বিভাগের উদ্যোগে “টেলিভিশন সাংবাদিকতা: পাঠ ও বাস্তবতা” শীর্ষক একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩ আগস্ট) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে এই সেমিনার অনুষ্ঠিত হয়। এতে মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন একাত্তর টেলিভিশনের বিশেষ প্রতিনিধি সুশান্ত সিনহা।

সেমিনারে সুশান্ত সিনহা টেলিভিশন সাংবাদিকতার বর্তমান চ্যালেঞ্জ, নৈতিকতা, আধুনিক প্রযুক্তির ব্যবহার, তাৎক্ষণিকতা ও নির্ভরযোগ্যতার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, ডিজিটাল যুগে সাংবাদিকতা দ্রুত রূপ পরিবর্তন করছে। টেলিভিশন সাংবাদিকতায় উপস্থাপন কৌশল এবং মাইক-স্ক্রিপ্ট-ভিডিওর সমন্বয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি তার পেশাগত জীবনের বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরেন এবং কীভাবে প্রতিকূল পরিবেশে সংবাদ সংগ্রহ করতে হয়, সেসব বিষয়ে শিক্ষার্থীদের হাতে-কলমে ধারণা দেন। এছাড়াও ভিডিওচিত্রের মাধ্যমে টেলিভিশন সাংবাদিকদের অফিস ও মাঠ পর্যায়ে কাজের বিভিন্ন দিক তুলে ধরেন।

সমকালীন সাংবাদিকতার চ্যালেঞ্জ বিশেষ করে, অপসাংবাদিকতা ঠেকাতে গণমাধ্যমের করণীয় নিয়ে প্রশ্ন করেন শিক্ষার্থীরা। জানতে চান, এআই বা চ্যাটজিপিটির অপব্যবহার সাংবাদিকতার জন্য কতটা হুমকী স্বরূপ। এ বিষয়ে সেমিনারের কীনোট স্পিকার সুশান্ত সিনহা বলেন, তথ্য প্রযুক্তির এই যুগে আগের চেয়ে বহুগুণ সর্তক থাকতে হবে সাংবাদিকদের। বিশেষ করে সোর্স থেকে পাওয়া তথ্য ছবি এমনকী ভিডিও চিত্রের সঠিকা যাচাই বাছাই করেই প্রকাশ করতে হবে। এজন্য প্রয়োজনে ভুল বা বিভ্রান্তীকর তথ্য দেয়ার চেয়ে একটু দেরি হলেও খতিয়ে দেখে সম্প্রচার করা জরুরি বলেও জানান তিনি।

প্রশ্নোত্তরপর্বে সক্রিয়ভাবে অংশ নেনে শিক্ষার্থীরা।

সেমিনারে সভাপতিত্ব করেন জেসিএমএস বিভাগের কো-অর্ডিনেটর মো. শাতিল সিরাজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. ফয়জার রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন জেসিএমএস বিভাগের শিক্ষক মো. সাজ্জাদ হোসেন, মুহাম্মদ রাকিব হোসাইন, তন্দ্রা মন্ডল, সাঈদ ইবরাহীম রিফাত, আয়শা সিদ্দিকা ও ফাতেমা-তুজ-জোহরা।

টেলিভিশন সাংবাদিকতা : পাঠ ও বাস্তবতা শীর্ষক বিশেষ সেমিনারের অংশ নেয় বিভাগের সকল সেমিস্টারের দুই শতাধিক শিক্ষার্থীরা।

শাতিল সিরাজ বলেন, এই ধরনের সেমিনার শিক্ষার্থীদের বাস্তবভিত্তিক জ্ঞান অর্জনে সহায়তা করে। ক্লাসরুম ও ল্যাবে শেখা বিষয়গুলোর বাইরে সাংবাদিকতার মাঠপর্যায়ের বাস্তবতা জানতে এটি সহায়ক ভূমিকা রাখবে।

সেমিনারে অংশগ্রহণকারী শেষ বর্ষের শিক্ষার্থী ফারিহা জামান সুহানা বলেন, আমাদের পড়াশোনা শেষের পথে। ইন্টার্নশিপের আগে পেশাগত জীবনের বাস্তবতা সম্পর্কে জানতে পারা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

সেমিনারে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। উপস্থিত শিক্ষার্থীরা এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের সাংবাদিকতা বিষয়ক বাস্তবমুখী জ্ঞান অর্জনে বিশেষভাবে সহায়ক বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যার সাথে দেখে করে সাংবাদিক লেখক ও জনস্বাস্থ্য গবেষক সুশান্ত সিনহা নিজের লেখা বই ‘সম্প্রচার সাংবাদিকতা: পাঠ ও বাস্তবতা’ তুলে দেন।

Facebook Comments Box

আরও পড়ুন

রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড়

With 16 New Brands, Robi Elite Offers Up To 52% Discount

অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

Universal Birth-Death Registration Accelerates SDGs

শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক

ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ চালু হচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

প্রকৃতি ও জীব-বৈচিত্র্য বেঁচে থাকলে আমরাও বাঁচব- জীব-বৈচিত্র্য দিবসে বক্তারা

Apex Footwear introduces ‘Buy Online, Pick-up in Store’ (BOPIS) service ahead of Eid ul-Azha

ঈদে ক্রেতাদের সুবিধায় ‘এক্সপ্রেস ডেলিভারি’ ও ‘পিকআপ’ সেবা চালু করল এপেক্স

Recommendation to ban unfit Motor vehicles for safe Eid travel

নিরাপদ ঈদযাত্রায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধের সুপারিশ

bdtickets Launches Round-Trip Bus Ticketing for Eid Travelers