ঢাকামঙ্গলবার , ২৩ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

তথ্যের নির্ভরযোগ্যতায় বড় ভূমিকা রাখবে এআই: বিআইসিএম

প্রতিবেদক
Ibrahim Khalil
৮ ডিসেম্বর ২০২৫, ৩:৩৬ বিকাল

Link Copied!

পুঁজিবাজারে তথ্যের স্বচ্ছতা, নির্ভরযোগ্যতা এবং বিশ্লেষণ সক্ষমতা বাড়াতে ভবিষ্যতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বড় ভূমিকা রাখবে বলে মনে করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) নির্বাহী প্রেসিডেন্ট ওয়াজিদ হাসান শাহ।

সোমবার (৮ ডিসেম্বর) বিআইসিএমের মাল্টিপারপাস হলে আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। কর্মশালাটি যৌথভাবে আয়োজন করে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ) ও বিআইসিএম।

ওয়াজিদ হাসান শাহ বলেন, সম্প্রতি পুঁজিবাজারে পাঁচটি তালিকাভুক্ত ব্যাংক একীভূত করা হয়েছে এবং আরও নয়টি আর্থিক প্রতিষ্ঠান অবসান হতে যাচ্ছে। এসব প্রতিষ্ঠানের বিভিন্ন তথ্য বিশ্লেষণে এআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। শুধু এসবই নয়, পুঁজিবাজার-সংশ্লিষ্ট যেকোনো তথ্য বিশ্লেষণে ভবিষ্যতে এআই অপরিহার্য হয়ে উঠবে।

অনুষ্ঠানে সিএমজেএফ সভাপতি গোলাম সামদানী ভূইয়া বলেন, বর্তমান সময়ে এআই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্ষেত্র। শেয়ারবাজারেও এর ভূমিকা ক্রমেই বাড়ছে। সদস্যদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে তাই এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।

সিএমজেএফ সাধারণ সম্পাদক আবু আলী বলেন, সদস্যদের পেশাগত মানোন্নয়নে নিয়মিত প্রশিক্ষণের আয়োজন করে সিএমজেএফ। তারই ধারাবাহিকতায় বিআইসিএমের সঙ্গে যৌথভাবে এ প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে।

প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন বিআইসিএমের প্রভাষক ইমরান মাহমুদ ও গৌরব রায়। সেশনটি সঞ্চালনা করেন বিআইসিএমের উপ-পরিচালক মো. সিরাজুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক (প্রশাসন ও অর্থ) নাজমুছ সালেহীন।

Facebook Comments Box

আরও পড়ুন

লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্রী নিহত

২ হাজার ৪৬০ কেন্দ্রে চলবে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন, লক্ষ্য ৩.৫৭ লাখ শিশু

নিরাপদ খাদ্য নিশ্চিতে ডিজিটাল নিবন্ধনের আওতায় ১০ লাখ প্রতিষ্ঠান

জয়পুরহাটে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

বিশ্বজুড়ে তাপপ্রবাহ ও আবহাওয়ার চরম পরিবর্তনের আশঙ্কা

এবার ক্ষতিকর নিকোটিন পাউচ ও ই-সিগারেট আমদানিতে সম্পূর্ণ কর প্রত্যাহারের আবদার বিএটির!

সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা

বিশ্বে দূষিত শহরের তালিকায় নবম ঢাকা

টেকনাফে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়তে প্রশাসনের আহ্বান

দেশের ১৫ জেলায় বজ্রসহ বৃষ্টির আভাস

ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস, বাড়তে পারে ভ্যাপসা গরম

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬৮৩