ঢাকামঙ্গলবার , ৩ মার্চ ২০২৬
  • অন্যান্য

মসজিদে যাওয়ার পথে ট্রাকচাপায় যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক
মার্চ ৩, ২০২৬ ২:৫৮ অপরাহ্ণ । ২৫ জন

ফেনীতে সাহরি খেয়ে ফজরের নামাজ পড়তে যাওয়ার পথে ট্রাকচাপায় ছেলে নিহত ও বাবা গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৩ মার্চ) ভোর ৫টার দিকে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের দাগনভুইয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফেনীর মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন— লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার মোল্লাবাড়ি গ্রামের নুর আলম (৫৫) ও তার ছেলে নুর মোহাম্মদ (১৪)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর রাতে সেহরি খাওয়ার পর মহাসড়কের পাশ দিয়ে হেঁটে মসজিদের দিকে যাচ্ছিলেন বাবা-ছেলে। চৌধুরী বাড়ির সামনে পৌঁছালে একটি দ্রুতগতির ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নুর মোহাম্মদের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় নুর আলমকে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন।

ওসি আসাদুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।