ঢাকারবিবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৬
  • অন্যান্য

বিয়ারাঘাটে বাসচাপায় নারী নিহত, চালক আটক

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ১৫, ২০২৬ ১:১৭ অপরাহ্ণ । ২৪ জন

সিরাজগঞ্জ পৌর এলাকার বিয়ারাঘাটে বাসচাপায় আঁখি খাতুন (৩০) নামে এক নারী নিহত হয়েছেন। রোববার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আঁখি খাতুন ‘ফুড কেয়ার’ হোটেলের স্বত্বাধিকারী পার্টনার ফারুক হোসেনের স্ত্রী।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, মাদরাসাপড়ুয়া মেয়েকে শিক্ষাপ্রতিষ্ঠানে দিয়ে বাড়ি ফেরার পথে সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী এসআই পরিবহন–এর একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছালেও স্বজনরা মরদেহ নিয়ে যান।

ঘটনার প্রতিবাদে এলাকাবাসী মালশাপাড়া-মুলিবাড়ী আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় বাসচালক শহরের সয়াধানগড়া এলাকার আশরাফুল ইসলাম আশাকে আটক করেছে পুলিশ। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।