ঢাকামঙ্গলবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৬
  • অন্যান্য

নতুন মন্ত্রিসভা ঘোষণা: ২৪ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ১৭, ২০২৬ ৩:৪৯ অপরাহ্ণ । ১১৯ জন

নতুন সরকার গঠনের অংশ হিসেবে ২৪ সদস্যের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে ২৪ জন প্রতিমন্ত্রীর নামও প্রকাশ করা হয়েছে।

মন্ত্রী হিসেবে যারা থাকছেন

মন্ত্রীদের তালিকায় রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, হাফিজ উদ্দিন আহমেদ, এজেড এম জাহিদ হোসেন, খলিলুর রহমান (টেকনোক্র্যাট), আবদুল আওয়াল মিন্টু, শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, মিজানুর রহমান মিনু, খন্দকার আবদুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, জহির উদ্দিন স্বপন, আমিনুর রশিদ (টেকনোক্র্যাট), আফরোজা খানম রিতা, শহীদ উদ্দুন চৌধুরী এ্যানী, আসাদুল হাবীব দুলু, মো. আসাদুজ্জামান, জাকারিয়া তাহের সুমন, দিপন দেওয়ান, আনম এহসানুল হক মিলন, সরদার সাখাওয়াত হোসেন বকুল, ফরিদ মাহবুব আনাম এবং শেখ রবিউল আলম।

প্রতিমন্ত্রী হিসেবে যারা থাকছেন

২৪ সদস্যের প্রতিমন্ত্রীদের তালিকায় রয়েছেন এম রাশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম অমিত, শরীফুল আলম, ফরহাদ হোসেন আজাদ, শামা ওবায়েদ, সুলতান সালাহউদ্দিন টুকু, ব্যারিস্টার কায়সার কামাল, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশিদ হাবিব, রাজিব আহসান, আজিজুল বারি হেলাল, মীর শাহে আলম, জোনায়েদ সাকি, ইশরাক হোসেন, ফারজানা শারমিন পুতুল, ফরিদুল ইসলাম, নুরুল হক নুর, ইয়াসের খান চৌধুরী, এম ইকবাল হোসেন, এম এ মুহিত, আহমেদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাজ, আলী নেওয়াজ খৈয়াম এবং আমিনুল হক (টেকনোক্র্যাট)।

নতুন এই মন্ত্রিসভা শিগগিরই শপথ গ্রহণ করবে বলে জানা গেছে। বিভিন্ন মহলে নতুন মন্ত্রিসভা নিয়ে আলোচনা ও প্রত্যাশা তৈরি হয়েছে।