ঝিনাইদহের শৈলকুপায় এক মানসিক প্রতিবন্ধী ব্যক্তি ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন। শনিবার (১৭ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার ঝাউদিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মন্নু মোল্লা (৪০) উপজেলার বিজুলিয়া গ্রামের আবু তৈয়ব মোল্লার ছেলে। স্থানীয়রা জানিয়েছেন, মন্নু মোল্লা রাতে শৈলকূপা-হাটফাজিলপুর সড়কে ঘুরাঘুরি করছিল। রাত প্রায় ৩টার দিকে একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ভোরে স্থানীয়রা রাস্তার পাশে তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা জানান, ধারণা করা হচ্ছে ট্রাকের ধাক্কায় মন্নু নিহত হয়েছেন। কোনো অভিযোগ না থাকায় পুলিশ লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেছে।


