ঢাকাবুধবার , ১০ সেপ্টেম্বর ২০২৫
  • অন্যান্য

অভিযানকালে ১১ অবৈধ বাঁধ উচ্ছেদ, ২৫০ নিষিদ্ধ জাল ধ্বংস

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১০, ২০২৫ ৪:৪২ অপরাহ্ণ । ১২১ জন

জেলার সদর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৫০টি নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে উপস্থিত ছিলেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. গোলাম সরোয়ার।

অভিযানকালে সদর উপজেলার বালিয়াডাঙ্গা খাল, পন্ডিতপুর, নবগঙ্গা নদী, বেগবতী নদী, যশাই খাল, নারিকেলবাড়িয়া, সোনাতনপুর অংশের ঝাপাই খাল, পুটিয়ার বিল, ফটকি নদীর দিঘিরপাড় ও বামনআইল ঝাফর বিলসহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় নিষিদ্ধ জালের পাশাপাশি খালে স্থাপিত ১১টি অবৈধ বাঁধও উচ্ছেদ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমার বলেন, “দেশি মাছের বিস্তার ও প্রজনন নিশ্চিত করতে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে। অভিযোগ পাওয়া মাত্রই অভিযান চালানো হবে। পাশাপাশি নদী ও খালের পানির প্রবাহ ব্যাহত করে এমন সব অবৈধ বাঁধও উচ্ছেদ করা হবে।”