রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২৩ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) দুপুরে হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ শংকর কে বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আজ দুপুর ১২টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ২৩ জন নতুন রোগী ভর্তি হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১০ জন। তবে চিকিৎসাধীন অবস্থায় তিন শিশুর মৃত্যু হয়েছে।
বর্তমানে রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে ১৩৩ জন রোগী। এ পর্যন্ত মোট ৪৫২ জন ভর্তি হয়েছে, যার মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ৪৬ জনের মৃত্যু হয়েছে।
হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় হাসপাতালে রোগীর চাপ বাড়ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


