ঢাকাবুধবার , ২৭ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

যশোরে ট্রাকের ধাক্কায় পথচারীসহ নিহত ২

প্রতিবেদক
admin
১০ জুন ২০২৪, ৬:৫৪ অপরাহ্ণ

Link Copied!

যশোরের মণিরামপুরে মালবাহী ট্রাকের ধাক্কায় পথচারীসহ ২ জন নিহত হয়েছেন। এ সময় ট্রাকের চালক আহত হয়েছেন। সোমবার (১০ জুন) সকাল ৭টার দিকে উপজেলার রাজারহাট-চুকনগর সড়কের মণিরামপুর বাধাঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মণিরামপুর পৌর এলাকার বিজয়রামপুর গ্রামের মৃত আনার আলীর ছেলে আব্দুর রহমান (৮২) ও টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার দেওভাটা গ্রামের ঝান্টু মিয়া (৫০)।

আহত ট্রাকচালক নুরুল ইসলাম গাজীপুর থানার উত্তরদাড়িয়াপুর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিবার রাতে একটি মালবাহী ট্রাক গাজীপুর থেকে সাতক্ষীরার শ্যামনগরের উদ্দেশে রওনা হয়। সোমবার সকাল ৭টার দিকে ট্রাকটি মণিরামপুর বাধাঘাট এলাকায় পৌঁছালে চলন্ত অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানের ভেতরে ঢুকে পড়ে। এ সময় দোকানের সামনে বসে থাকা আব্দুর রহমান ট্রাকেচাপা পড়ে নিহত হন। আর গাড়িতে থাকা ট্রাকের মালিক ঝান্টু মিয়াও ঘটনাস্থলেই মারা যান। এ সময় ট্রাক চালক গুরুত্বর আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে।

মণিরামপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাফায়াত হোসেন বলেন, ট্রাক দুর্ঘটনায় ৩ জন আহত হন। এদের মধ্যে ট্রাক চালক নুরুল ইসলামকে উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকি ২ জন মারা গেছেন।

মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শুকদেব মন্ডল বলেন, হাসপাতালে আনার আগেই ২ জনের মৃত্যু হয়েছে। অপর একজন হাসপাতালে ভর্তি রয়েছেন।

মণিরামপুর থানার উপপরির্দশক (এসআই) লিটন বিশ্বাস বলেন, চালকের ঘুমের ভাব থাকার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

Facebook Comments Box

আরও পড়ুন

লঘুচাপের প্রভাবে ৫ দিনজুড়ে বৃষ্টি-ঝড়ের আভাস

রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড়

With 16 New Brands, Robi Elite Offers Up To 52% Discount

অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

Universal Birth-Death Registration Accelerates SDGs

শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক

ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ চালু হচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

প্রকৃতি ও জীব-বৈচিত্র্য বেঁচে থাকলে আমরাও বাঁচব- জীব-বৈচিত্র্য দিবসে বক্তারা

Apex Footwear introduces ‘Buy Online, Pick-up in Store’ (BOPIS) service ahead of Eid ul-Azha

ঈদে ক্রেতাদের সুবিধায় ‘এক্সপ্রেস ডেলিভারি’ ও ‘পিকআপ’ সেবা চালু করল এপেক্স

Recommendation to ban unfit Motor vehicles for safe Eid travel

নিরাপদ ঈদযাত্রায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধের সুপারিশ