ঢাকারবিবার , ২৮ জুন ২০২৬
  1. সর্বশেষ

বাংলাদেশে নিবন্ধিত জেলে রয়েছে ১৮ লাখ ৩ হাজার : প্রাণিসম্পদমন্ত্রী

প্রতিবেদক
Ibrahim Khalil
২৫ ফেব্রুয়ারী ২০২৪, ১০:১২ সকাল

Link Copied!

বাগেরহাট থেকে নির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্য এইচ এম বদিউজ্জামানের এক প্রশ্নের জবাবে বৃহস্পতিবার জাতীয় সংসদে তিনি এ তথ্য জানান।

বাংলাদেশে নিবন্ধিত জেলের সংখ্যা ১৮ লাখ ৩ হাজার বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুর রহমান।

মন্ত্রী বলেন, উপকূলীয় এলাকার মৎস্যজীবীসহ সারা দেশে নিবন্ধিত জেলের সংখ্যা ১৮ লাখ ৩ হাজার ৪১৮ জন। ‘এর মধ্যে ১৪ লাখ আইডি কার্ড ইস্যু করা হয়েছে।’

গাইবান্ধা-৩ আসন থেকে নির্বাচিত সরকারি দলের সংসদ সদস্য উম্মে কুলসুম স্মৃতির প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, প্রাণিসম্পদ অধিদপ্তরের অধীনে প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে গবাদিপশু ও হাঁস-মুরগির ১৫টি মারাত্মক সংক্রামক রোগের ১৭ ধরনের ভ্যাকসিন উৎপাদন করা হয়।

মন্ত্রী বলেন, এসব টিকা সরকার নির্ধারিত ভর্তুকি মূল্যে প্রান্তিক কৃষকদের মাঝে বিতরণ করা হয়। বিশেষত প্রান্তিক কৃষকদের মধ্যে ভ্যাকসিনগুলো সহজলভ্য করার লক্ষ্যে সরকার ২০২২-২৩ অর্থবছরে গবাদি পশু ও পোল্ট্রি ভ্যাকসিনের প্রায় ৩২ কোটি ৮৬ লাখ ডোজ উৎপাদন ও বিতরণ করেছে।

Facebook Comments Box

আরও পড়ুন

সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সহনশীলতায় গুরুত্ব দিয়ে শেষ হলো ফিনিক্স সামিট ২০২৬

পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩

গ্যাস বেলুনে ১৫ মিনিট বন্ধ মেট্রোরেল

ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

বিশেষ চাহিদাসম্পন্নদের মেট্রোরেলে অর্ধেক ভাড়া

চালসহ নিত্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে: খাদ্য প্রতিমন্ত্রী

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

Huawei Hiring Solar Power, Public Affairs and Enterprise Professionals

তিন পদে কর্মী খুঁজছে প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে

বাংলাদেশিদের জন্য ফের চালু ভারতের ট্যুরিস্ট ভিসা

রোববার শুরু ভিটামিন এ ক্যাম্পেইন, ক্যাপসুল পাবে ২ কোটি ৩৫ লাখ শিশু

প্রতিবন্ধী শিশুদের স্বাস্থ্যসেবায় আসছে বিশেষ প্রকল্প, বাজেটে থাকছে আলাদা বরাদ্দ