ঢাকারবিবার , ২৫ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

ফটোগ্রাফিতে আগ্রহীদের জন্য অপো নিয়ে এলো ‘মেক ইওর পূজা মোমেন্ট উইথ অপো’ কনটেস্ট

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৫ অক্টোবর ২০২৬, ১০:৪২ সকাল

Link Copied!

বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো আনুষ্ঠানিকভাবে দুর্গাপূজা উপলক্ষে তাদের নতুন ক্যাম্পেইন ‘মেক ইওর পূজা মোমেন্ট উইথ অপো’ উন্মোচন করেছে। স্মার্টফোন ফটোগ্রাফির মাধ্যমে দুর্গাপূজার বর্ণিল সাজসজ্জা, প্রাণবন্ত আলোকসজ্জা, ঐতিহ্য ও আনন্দ তুলে ধরাই এই ক্যাম্পেইনের উদ্দেশ্য। এই ক্যাম্পেইনের মাধ্যমে অপো দুর্গাপূজার উৎসবমুখর পরিবেশ, সজ্জিত প্যান্ডেল, প্রাণবন্ত আয়োজন, পরিবারের সাথে কাটানো আনন্দঘন মুহূর্ত ও ব্যবহারকারীদের অনন্য গল্পগুলো তুলে ধরতে আহ্বান করেছে। সৃজনশীলতা ও সাংস্কৃতিক ঐতিহ্যর সাথে ব্যবহারকারীদের মেলবন্ধন উদযাপন করতে অপো নির্বাচিত কিছু ছবি তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদর্শন করবে।

পূজা নাইট, পূজা কালার ও ফ্যামিলি মোমেন্ট, ক্যাম্পেইনে এই তিনটি থিম রয়েছে। সন্ধ্যা নামার পর আলোকিত পূজা মণ্ডপ, উৎসবের প্রাণবন্ত রঙ বা প্রিয়জনদের সাথে কাটানো স্মরণীয় মুহূর্ত, প্রতিটি থিমে ব্যবহারকারীরা উৎসবের বিভিন্ন দিক তুলে ধরার সুযোগ পাবেন। এই ক্যাটাগরিগুলোর মাধ্যমে অংশগ্রহণকারীরা তাদের ফটোগ্রাফি দক্ষতার পাশাপাশি, দুর্গাপূজার উৎসব ও ঐতিহ্যকে স্মরণীয় করে তোলে এমন মুহূর্তগুলো প্রকাশ করার সুযোগ পাবেন।

দুর্গাপূজা সংস্কৃতি, ঐতিহ্য, বৈচিত্র্য ও সম্প্রীতির উৎসব; যা জাঁকজমকপূর্ণ প্যান্ডেল ও সাজসজ্জা থেকে শুরু করে পরিবার ও বন্ধুদের সাথে কাটানো স্মরণীয় মুহূর্ত সহ অসংখ্য অর্থবহ গল্প ফটোগ্রাফির মাধ্যমে তুলে ধরার সুযোগ দেয়। এই ক্যাম্পেইনের মাধ্যমে অপো স্মার্টফোন দিয়ে ধারণ করা ব্যবহারকারীর সৃজনশীল ছবি, সাংস্কৃতিক বিভিন্ন মুহূর্ত ও অনন্য দৃষ্টিভঙ্গি প্রকাশ করা অপোর লক্ষ্য।

অংশগ্রহণকারীরা ক্যাম্পেইনের নির্দিষ্ট ওয়েবসাইটের https://opposhot.com/puja_moment/ মাধ্যমে ছবি জমা দিতে পারবেন। প্রতিটি ছবি অপো স্মার্টফোনের মাধ্যমে তুলতে হবে ও ক্যাম্পেইনের যেকোনো একটি থিমের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। ছবিগুলো জেপিজি, পিএনজি বা ওয়েবপি ফরম্যাটে জমা দিতে হবে ও প্রতিটি ছবি ১০ এমবির মধ্যে থাকতে হবে। ছবি জমা দেওয়ার শেষ সময় ৩০ অক্টোবর এবং বিজয়ীদের নাম ঘোষণা করা হবে ১০ নভেম্বর।

ক্যাম্পেইনের অংশ হিসেবে, অংশগ্রহণকারীদের জন্য আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ রয়েছে। প্রথম বিজয়ী পাবেন ও’লাইক স্মার্ট ওয়াচ এফএম০৩, দ্বিতীয় বিজয়ী পাবেন ও’লাইক স্মার্ট ওয়াচ এফডব্লিউ৩ ও তৃতীয় বিজয়ী পাবেন অপো এনকো বাডস৩ প্রো। পুরস্কারের পাশাপাশি, নির্বাচিত ছবিগুলো অপো বাংলাদেশের অফিসিয়াল পেজ ও অপো কমিউনিটি পেজে দেওয়া হবে, যার মাধ্যমে অংশগ্রহণকারীরা তাদের সৃজনশীলতা আরও বেশি মানুষের কাছে তুলে ধরার সু্যোগ পাবেন।

এ বিষয়ে অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের জেনারেল ম্যানেজার ডেমন ইয়াং বলেন, “দুর্গাপূজা মানেই উৎসবমুখর পরিবেশ, ঐতিহ্য এবং পরিবার ও বন্ধুদের সাথে কাটানো অর্থবহ মুহূর্ত। ‘মেক ইওর পূজা মোমেন্ট উইথ অপো’ ক্যাম্পেইনের মাধ্যমে আমরা ব্যবহারকারীদের সৃজনশীলতা, উৎসবের আবেগঘন মুহূর্ত ধারণ করার সক্ষমতা ও অনন্য গল্পগুলো স্মার্টফোন ফটোগ্রাফির মাধ্যমে প্রকাশ করতে চাই। আমরা দেখতে চাই অংশগ্রহণকারীরা কীভাবে তাদের ছবির মাধ্যমে পূজার অনন্য অভিজ্ঞতাগুলো তুলে ধরেছে।”

বর্তমানে স্মার্টফোন ফটোগ্রাফি প্রতিদিনের গল্প বলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এই ক্যাম্পেইনটি প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারীদের সৃজনশীলতা তুলে ধরতে সহায়তা করার ক্ষেত্রে অপোর প্রতিশ্রুতির প্রতিফলন। উৎসবের অনন্য অভিজ্ঞতার পাশাপাশি, স্মরণীয় মুহূর্ত, আবেগ ও ঐতিহ্যকে মানুষের আরও কাছাকাছি নিয়ে আসাই অপোর লক্ষ্য।

এ বিষয়ে আরও বিস্তারিত জানতে ও ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে https://opposhot.com/puja_moment/ ভিজিট করুন ও অপো বাংলাদেশ অফিসিয়াল ফেসবুক পেজ https://www.facebook.com/OPPOBangladesh ফলো করুন।

Facebook Comments Box

আরও পড়ুন

৮,০০০ এমএএইচ ব্যাটারি ও স্মার্ট ফিচারে ভিভো ওয়াই৩২

vivo Y32: An All-in-One Smart Performer

OPPO Launches ‘Make Your Puja Moment’ Photography Campaign

ফটোগ্রাফিতে আগ্রহীদের জন্য অপো নিয়ে এলো ‘মেক ইওর পূজা মোমেন্ট উইথ অপো’ কনটেস্ট

উন্নত গ্রাহকসেবা প্রদানে খুলনায় বাংলালিংকের নতুন ফ্ল্যাগশিপ স্টোর

ইউরোপগামী শিশু-তরুণ অভিবাসীরা চরম নির্যাতনের শিকার: জাতিসংঘ

কপ-৩১ সামনে রেখে জলবায়ু অর্থায়নে অনুদান দাবি বাংলাদেশের

পরিবেশবান্ধব টেকসই কুলিং প্রযুক্তি গড়ে তোলার তাগিদ ইউএনডিপির

‘বংশলতিকা’ বলবে সামুদ্রিক পাখির পেটে মিলবে কতটা প্লাস্টিক

এল নিনোর খরায় ইন্দোনেশিয়ায় পাম চাষিদের দুর্দশা, শুকিয়ে যাচ্ছে নদীপথ

সারাদেশে শুষ্ক আবহাওয়ার আভাস, কমতে পারে তাপমাত্রা

যুক্তরাষ্ট্রে ফুটবল ম্যাচের মাঠে ট্রাকের ধাক্কায় নিহত ২